চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কারাগারে রমরমা সাক্ষাত বাণিজ্য

রিজওয়ান কাদের by রিজওয়ান কাদের
5:43 অপরাহ্ন 06, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

দক্ষিণ কেরাণীগঞ্জে নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারেও বন্দিদের সঙ্গে সাক্ষাত নিয়ে রমরমা বাণিজ্য চলছে। কথিত ভিআইপি সাক্ষাতের কথা বলে সাক্ষাতপ্রার্থীদের কাছ থেকে ১ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত টাকা নেয়া হচ্ছে। কারারক্ষীদের অবৈধ বাণিজ্য বন্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার কথা জানালেও সাক্ষাতপ্রার্থীরা বলছেন, অনেকটা প্রকাশ্যেই চলছে সাক্ষাতবাণিজ্য।

সম্প্রতি ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরে গড়ে তোলা হয়েছে নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার। গত ৩০ জুলাই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে সব বন্দিকে সেখানে নেয়া হয়েছে। কিন্তু কারাগারের জায়গা বদল হলেও যে বিষয়ে পুরনো কারাগারের সঙ্গে নতুন কারাগারের পুরোপুরি মিল সেটি হচ্ছে সাক্ষাত বাণিজ্য।

কারাগার অনেকটা খোলা জায়গা হওয়ায় মাঝখানের ঝোপঝাড়ে ভরা বিশাল মাঠে গড়ে উঠেছে সাক্ষাতবাণিজ্য বাজার। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বন্দির সাক্ষাত পেতে ৪ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়ে স্লিপ কাটছেন।

এমন একজন বলেন, তিনদিন আগে আসছি। কিন্তু আমরা গরিব এবং টাকা দিতে পারি না বলে আসামীও দেখায় না। এখানে বিভিন্ন পন্থা ব্যবহৃত হয়। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে, যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতা দিয়ে এবং যাদের পরিচিত লোক আছে তারা তাদের ব্যবহার করে দেখা করছে।

টাকা নিয়ে রশীদ দেয়ার আলোচনার সময় ক্যামেরা দেখে দুই কারারক্ষী দৌড়ে ফটকের ভেতর চলে যান। পোশাক নেই এমন এক কারারক্ষী তর্কে জড়িয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ সাক্ষাতবাণিজ্য বন্ধে তৎপরতার কথা বললেও খোদ কারা মহাপরিদর্শকের এক আত্মীয়ের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

কারাগারের একজন কর্মকর্তা বলেন, আইজি প্রিজন মহাদয়ের আত্মীয় হয়েও যদি টাকা দিয়ে আসামীর সাথে দেখা করতে হয়, তাহলে এটা খুবই লজ্জাজনক ও দুঃখজনক ব্যাপার। শুধু তার আত্মীয় নয়, দেশের যেকোনো কারাগারে কেন এই রকম অনিয়ম হবে।

আইজি প্রিজন বলেন, অনেক এবং গুরুতর অভিযোগ আছে। তাই বলেছি কোনো কারারক্ষী যেন নেমপ্লেট ছাড়া ডিউটি না করে। অনেক সময় দেখা যায়, নিজের নাম পরিচয় গোপন রাখার জন্য নেমপ্লেট খুলে রাখতে পারে। এই কাজের সাথে কারা জড়িত সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

অবৈধ বাণিজ্য বন্ধে দর্শনার্থীদেরকেও টাকা না দেয়ার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

Tags: কেন্দ্রীয় কারাগার
Previous Post

জাতির জন্য সাকিব এক অনুপ্রেরণার নাম

Next Post

আবারো ড্রেসিং হয়েছে ‘বৃক্ষমানব’র হাতে

Next Post

আবারো ড্রেসিং হয়েছে ‘বৃক্ষমানব’র হাতে

আইফোন সেভেন প্লাস’র যতো গুজব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT