চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে সরকার: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 30, নভেম্বর 2018
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও বিরোধীদের বিরুদ্ধে গায়েবী মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নতুন করে সরকার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।

এসময় উদ্ভূত পরিস্থিতিতে আদৌ নির্বাচন হবে কিনা এবং কিভাবে হবে তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: তফসিল ঘোষণা এবং নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমাদানের পরও নির্বাচনে প্রার্থী, নেতাকর্মীদের নামে গায়েবী মামলা, গ্রেপ্তার ও মিথ্যা মামলা অব্যাহতভাবে চলছে। প্রধানমন্ত্রী সংলাপে সবার সামনে কথা দিয়েছিলেন, কিন্তু সে কথা রাখা হচ্ছে না। আমাদের প্রার্থীদের জেল হাজতে পাঠানো হচ্ছে। এই অবস্থায় নির্বাচন কিভাবে সম্ভব, কতটা সম্ভব, তা আমার জানা নেই।

বিএনপি মহাসচিব বলেন: আমরা এই নির্বাচনকে আন্দোলন হিসেবে গ্রহণ করেছি। কেননা, দেশের স্বাধীনতা রক্ষা করা যাবে কিনা, গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে কিনা এই নির্বাচন সুষ্ঠু হওয়ার উপর নির্ভর করছে। যদিও দেশের সকলে একমত, বর্তমান অবস্থায় কোন অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

‘নির্বাচন কমিশন নিজেদের ক্ষমতা প্রয়োগ করে কোনো নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিচ্ছে না। উপরন্তু তারা সরকারের নির্দেশ মেনে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। এই কমিশন, সরকারের নীল নকশা বাস্তবায়নে কাজ করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সকল গায়েবী মামলা প্রত্যাহার করুন, গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার ও নির্বাচন কমিশনকে দায় নিতে হবে।’

এসময় ফখরুল ইসলাম আলমগীর তফসিল ঘোষণার পর থেকে গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে বলেন, গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পরে নারায়ণগঞ্জ জেলায় ২৫ জন, ঢাকা মহানগর থেকে প্রায় ৬শ এর মতো নেতাকর্মী,বগুড়ায় থেকে ৫৩৭ জন গ্রেপ্তার করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেয়ার পরও গ্রেপ্তার অব্যাহত আছে। ২৭ তারিখ থেকে ঢাকা মহানগরে ২৭ জন, কুমিল্লায়-১৫ জন মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন সহ ২৩ জন, বিএনপি নেতা, নরসিংদীর সভাপতি খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানো হয়েছে, চট্টগ্রামে ২৩ জন আটক করা হয়৷ এভাবে অব্যাহতভাবে গ্রেপ্তার চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

Tags: একাদশ জাতীয় নির্বাচননির্বাচন কমিশনবিএনপিলিড নিউজ
Previous Post

মোসাদ্দেকের ১০৪, নাফিসের অপরাজিত ৮১

Next Post

চট্টগ্রামের পূরবী সিনেমা হলে আগুন

Next Post
ফাইল ছবি

চট্টগ্রামের পূরবী সিনেমা হলে আগুন

বাবার সঙ্গে সাদমান

বাবার অনুপ্রেরণায় আজকের সাদমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT