চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে ভয়াবহ র‍্যানসমওয়্যার হামলার আতঙ্কে প্রযুক্তি বিশ্ব

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
5:58 অপরাহ্ন 01, মার্চ 2018
in তথ্যপ্রযুক্তি
A A

চলতি বছর ক্ষতিকর র‍্যানসমওয়্যারের হামলা ভয়াবহ আকার ধারণ করবে বলে জানিয়েছে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান কুইক হিল টেকনোলজিস। তাদের মতে, ২০১৭ সালে এক বছর আগের চেয়ে এ ধরণের হামলা ৩০০ শতাংশ বেড়েছে এবং যা আরও বাড়বে।

কুইক হিল সম্প্রতি ‘অ্যানুয়াল থ্রেট রিপোর্ট-২০১৮’ শীর্ষক এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, গত বছর বিশ্বব্যাপী র‍্যানসমওয়্যার, ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও জিরো-ডে এক্সপ্লয়েট হামলা গোলপাড় তৈরি করেছিল। বিভিন্ন দেশের চিন্তার কারণ হওয়া ছাড়াও অনেক ঘটনা বারবার সংবাদ শিরোনাম হয়েছে। বর্তমানে র‍্যানসমওয়্যার সমস্যা আরো প্রকট হচ্ছে। কারণ এ ধরনের হামলার সংখ্যা বাড়ছে এবং অনেকে এটিকে পেশা হিসেবে নিচ্ছে।

কুইক হিল সিকিউরিটি ল্যাবস গত বছর ৯ কোটি ৩০ লাখ উইন্ডোজ ম্যালওয়্যার শনাক্ত করে, যা বিভিন্ন ব্যক্তি কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছিল। প্রতিষ্ঠানটি একই সময়ে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ১০ লাখ ক্ষতিকর অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার শনাক্ত করেছিল।

গতবছর ওয়ানাক্রাই ও নটপেটয়্যার মতো শক্তিশালী র‍্যানসমওয়্যার ব্যবহার করে বেশ কয়েকটি বড় বড় তথ্য চুরি ও ফাঁসের ঘটনা ঘটেছিল। ‘দ্য শ্যাডো ব্রোকারস’ নামের হ্যাকার গ্রুপকে এ জন্য দায়ী করা হয়ে থাকে। এছাড়া বেশকিছু ক্রিপ্টোকারেন্সি মাইনিং ক্যাম্পেইনিংয়ের জন্য এদের দায়ী করা হয়।

অপরাধের শিকার হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা ধরণের ক্রিপ্টোকারেন্সি দিয়ে বিপদ থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ করে বিটকয়েনের দাম বেড়ে যাবার পেছনেও এসব দায়ী বলে ধারণা করছে কুইক হিল।

সাইবার অপরাধীরা গেমিং, বিনোদন ও ব্রাউজিং সম্পর্কিত অ্যাপসকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। কম্পিউটারের পাশাপাশি মোবাইল ডিভাইসও ঝুঁকির বাইরে না। চলতি বছর র‍্যানসমওয়্যারের পাশাপাশি ক্রিপ্টোজ্যাকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করে সাইবার হামলা বাড়তে পারে বলে সাবধান করেছে কুইক হিল।

Tags: ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যারর‍্যানসমওয়্যার
Previous Post

সীমা‌ন্তে মিয়ানমারের অ‌তি‌রিক্ত সেনা মোতা‌য়ে‌ন, শক্ত অবস্থানে বিজিবি

Next Post

‘জান্নাত’-এর দ্বিতীয় পোস্টার প্রকাশ, শিগগির যাচ্ছে সেন্সরে

Next Post

‘জান্নাত’-এর দ্বিতীয় পোস্টার প্রকাশ, শিগগির যাচ্ছে সেন্সরে

সনদ সংগ্রহ নয়, সন্তানকে মানুষ হওয়ার শিক্ষা দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT