চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর বোর্ডের নতুন কমিটিতে থাকছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 19, এপ্রিল 2022
in বিনোদন
A A
বাংলাদেশ চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর ছবি, সেন্সর বোর্ডের নতুন কমিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই সেন্সর বোর্ড পুনঃগঠন করা হয়েছে।

১৭ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরকৃত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করলো।

নতুন এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন অভিনেত্রী রোজিনা, অরুণা বিশ্বাস। তারা এর আগেও সেন্সর বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দুজনেই পুনরায় কমিটিতে থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, আবদুস সামাদ খোকন, চলচ্চিত্র সাংবাদিক ফাল্গুনী হামিদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন।

এছাড়া সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।

সেন্সর বোর্ডের নতুন সদস্য হিসেবে সোহানুর রহমান সোহান বলেন, সেন্সর বোর্ড একটি দায়িত্বশীল জায়গা। সেখানকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় সদস্য হিসেবে থাকা অত্যন্ত আনন্দের বিষয়। আমি চেষ্টা করবো দেশীয় সিনেমার স্বার্থে নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর। আমাকে কমিটিতে রাখার জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।

Tags: অভিনয়অরুনা বিশ্বাসচলচ্চিত্রমুশফিকুর রহমান গুলজাররোজিনালিড বিনোদনসিনেমাসেন্সর বোর্ডসোহানুর রহমান সোহান
Previous Post

হৃদরোগে আক্রান্ত হয়ে ডাচ কোচ আইসিইউতে

Next Post

জরুরি ভিত্তিতে আইএমএফের কাছে আর্থিক সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জনসমাবেশ ও পতাকা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি ভিত্তিতে আইএমএফের কাছে আর্থিক সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা

ঢাকা শহরে ছাত্রদের আন্দোলন, জনসমাগম ও পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদের বোঝানো যাচ্ছে না, মাঠের পরিস্থিতি খুবই খারাপ: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT