চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে আবার মুক্তি পাবে ‘শাহেনশাহ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 11, জুলাই 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: সিনেমা ও বিনোদনের আধুনিক কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ইমন

‘শাহেনশাহ’ মুক্তি পেয়েছিল ৬ মার্চ। এর দুদিন পরেই অর্থাৎ ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সিনেমা হলেও দর্শক কমতে থাকে। তাই ছবিটি তখন দর্শক ঠিকভাবে উপভোগ করতে পারেনি।

এ কারণে শামীম আহমেদ রনি পরিচালিত শাকিব খান, নুসরাত ফারিয়া অভিনীত তারকাবহুল এ ছবিটি নতুন করে আবার সিনেমা হলে মুক্তি দেয়া হবে বলে জানান প্রযোজক সেলিম খান। তার আশা, ছবি যেহেতু ভালো, ঠিকমতো প্রদর্শন করতে পারলে দর্শক অবশ্যই দেখবে।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, করোনার কারণে সরকারি নির্দেশে দেশের সব সিনেমা হল বন্ধ আছে। শুনেছি ১৭ জুলাই কেবিনেটে মিটিং আছে। ঈদে সিনেমা হল খুলবে কিনা ওইদিন এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। কোরবানি ঈদে যদি সিনেমা হল চালু হয় তাহলে নতুন করে আবার সিনেমা হলে ‘শাহেনশাহ’ মুক্তি দেব।

সেলিম খান প্রযোজিত ‘বিদ্রোহী’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত থাকলেও আসন্ন ঈদে করোনার মধ্যে তিনি ছবিটি মুক্তি দেবেন না। জানান, করোনার জন্য শাহেনশাহ’র ব্যবসাই ঠিকমতো হয়নি। এরমধ্যেই আবার নতুন ছবি মুক্তি দিতে চাইনা। করোনাকাল শাহেনশাহ’র উপর দিয়ে কাটাতে চাই।

পরিচালক শামীম আহমেদ রনি বলেন, অনেক সিনেমা হল স্বাস্থ্যবিধি মেনে খোলার ব্যাপারে আগ্রহী। ওইসব হলে যদি খোলে অন্য ছবি রিস্ক নিয়ে কোনো প্রযোজক মুক্তি দিতে চাইবেন না। তাই হল খুললে ‘শাহেনশাহ’ চালাতে পারবে। তাছাড়া এর আগে করোনার কারণে ‘শাহেনশাহ’ ঠিকমতো চলেনি। নতুন করে মুক্তি দিলে অনেকাংশে লোকসান পুষিয়ে নেয়া সম্ভব হবে।

৬ মার্চ প্রায় শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘শাহেনশাহ’। শাকিব-ফারিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রোদেলা জান্নাত, আহমেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান, সিবা শানু, অনুভব মাহবুব, লিটন হাসমি।

Tags: অনুভব মাহবুবঅমিত হাসানআহমেদ শরীফনুসরাত ফারিয়ামিশা সওদাগররোদেলা জান্নাতলিটন হাসমিলিড বিনোদনশাকিব খানশাহেনশাহসিবা শানু
Previous Post

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক নারীর মৃত্যু

Next Post

লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

মানববন্ধনে অংশগ্রহণকারীরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT