চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন এলআরবি’র প্রথম টিভি শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 12, জানুয়ারি 2020
in বিনোদন
A A
এলআরবি ব্যান্ডের সদস্যরা একটি গ্রুপ ছবি, কালো ও সাদা রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর বেশ কয়েকবার ভাঙা-গড়ার মধ্য দিয়ে এগিয়েছে ব্যান্ড দল ‘এলআরবি’। দলের পুরনো সদস্য ও বেইজ গিটারিস্ট স্বপনের নেতৃত্বে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দেশের পুরনো এই ব্যান্ড। নতুন লাইন-আপ নিয়ে চলছে তাদের কার্যক্রম। এবার প্রথমবারের মতো টেলিভিশন লাইভে দলটি।

চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘আমার যতো গান’ নামের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবার টেলিভিশন লাইভে আসছে ‘এলআরবি’। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিট থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। প্রায় দুই ঘন্টার এই অনুষ্ঠানে দলটি এলআরবির জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানান স্বপন।

এলআরবির নতুন লাইন আপে বেইজ গিটারে স্বপন ছাড়াও ভোকাল হিসেবে যোগ দিয়েছেন ওয়ারফেইজের সাবেক ভোকাল মিজান, গিটারে ত্রিকাল ব্যান্ডের গিটারিস্ট পুষ্প ফেরদৌস ও ড্রামসে অমিত।

স্বপন জানান, নতুন লাইন-আপ নিয়ে এলআরবি গেল ১ ডিসেম্বর চ্যানেল আইয়ে অনুষ্ঠিত ‘ব্যান্ড ফেস্ট’-এ প্রথমবার পারফর্ম করে। এরপর আমরা নিয়মিত স্টেজগুলোতে অংশ নিচ্ছি। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় গিয়ে আমরা পারফর্ম করেছি। দর্শক, শ্রোতা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করেছেন।

প্রথমবার টেলিভিশনে একক পরিবেশনা নিয়ে তিনি বলেন, ব্যান্ড ফেস্ট চ্যানেল আইয়ে সরাসরি দেখালেও ‘আমার যতো গান’-এর মাধ্যমে নতুন লাইনআপ নিয়ে আমরা প্রথম একক পরিবেশনায় অংশ নিচ্ছি। আশা করছি এলআরবির ভক্ত অনুরাগীরা নিরাশ হবেন না।

২০১৮ সালের ১৮ অক্টোবর আচমকা আইয়ুব বাচ্চুর মৃত্যুর ‘এলআরবি’ নিয়ে সংশয় দেখা দেয়। বেশ কিছুদিন কোনো শোতেও দেখা যায়নি ব্যান্ডটিকে। মাঝে আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার আইয়ুব বাবার গিটার কাঁধে মঞ্চে উঠে এলআরবি ভক্তদের মনে আশার আলো জাগালেও তা বেশিদিন টেকেনি। তার বিদেশে পাড়ি জমানোর পর গেল বছরের ৫ এপ্রিল ভোকাল হিসেবে অন্তর্ভূক্ত হন সংগীতশিল্পী বালাম। নানা নাটকীয়তার মাঝে শেষ পর্যন্ত তাকেও ‘এলআরবি’তে আর পারফর্ম করতে দেখা যায়নি। এরপর পুরনো সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিলে শেষ পর্যন্ত একেবারে নতুন সদস্যদের নিয়েই এলআরবি শুরু করেন স্বপন।

Tags: আইয়ুব বাচ্চুএলআরবিওয়ারফেইজবালামবেইজ গিটারমিজানলিড বিনোদনস্বপন
Previous Post

‘কুরুচিকর’ শব্দ শিখছেন আলিয়া!

Next Post

পথশিশুদের সঙ্গে দীপিকা

Next Post
দীপিকা পথশিশুদের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পথশিশুদের সঙ্গে দীপিকা

আবরার হত্যা

আবরার হত্যা মামলার পলাতক আসামির আত্মসমর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT