বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশনার গঠন করতে প্রয়োজনে জনগনের প্রতিনিধিত্বে সার্চ কমিটি গঠন করতে হবে।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি-জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ওই আলোচনা সভার আয়োজন করে।
নিরপেক্ষ ইসি গঠনের পরই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নিরপেক্ষ নির্বাচনের প্রেক্ষাপট সম্ভাবনা দাবি করে অবিলম্বে জাতীয় নির্বাচন দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি মধ্যবর্তী নির্বাচন চায় না। বিএনপি গত নির্বাচন মানে না। বিএনপি একটি নতুন নির্বাচন চায়। আর সেই নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে।
সেই নির্বাচন পরিচালনা করবে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন। সরকারের সার্চ কমিটি নয়, জনগণের সার্চ কমিটি দিয়ে সেই কমিশন গঠন করতে হবে। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। না হলে যে কমিশনই গঠন করা হোক জনগণ তা গ্রহণ করবে না।
গণতন্ত্রের স্বার্থেই জাতীয় নিবার্চন জরুরী মন্তব্য করে বিএনপি মহাসচিব আরো বলেছেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না।









