চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আয়োজনে অংকনের গলায় ‘সুজন রে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 07, জানুয়ারি 2021
in বিনোদন
A A
অংকনের গলায় ‘সুজন রে’ গান, নতুন আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু আগে লায়লা এমদাদের কথায় ও প্রয়াত কিংবদন্তী সুরকার আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে ‘সুজন রে’ নামে একটি গান করেছিলেন বরেণ্যশিল্পী রুনা লায়লা। সেই পুরনো গানের প্রতি মুগ্ধতা থেকেই নতুন সংগীতায়োজনে গানটি করেছেন এই সময়ের শিল্পী অংকন ইয়াসমিন।

সম্প্রতি অংকনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। কালজয়ী গানটির কথা, সুর অভিন্ন রেখে নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

গানটি নিয়ে চ্যানেল আই বাংলার গান খ্যাত অংকন বলেন, ‘সুজন রে’ বহু পুরোনো একটি গান। আমার জন্মের অনেক আগেই রুনা লায়লা ম্যাম এটি গেয়েছেন। গানটার প্রতি ভালোলাগা থেকেই কাভার করেছি।’

তিনি আরো বলেন, নিজের ভালো লাগার গানগুলো আমি অডিও রেকর্ড করে রাখি, বা বলতে পারেন রেকর্ড করে রাখতে পছন্দ করি। সময় সুযোগ মতো প্রকাশ করার চেষ্টা থাকে। ‘সুজন রে’ গানটি নিয়ে তেমন সুযোগ আসায় গানটি প্রকাশ করলাম।

অংকের গলায় সুজন রে এর সঙ্গে নারী দর্শক প্রতিফলিত. Channel i News - চ্যানেল আই নিউজ সাধারণত ফোক গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অংকন। লালন সংগীত দিয়ে তার গানের জীবন শুরু। নন্দিত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে নিজের আইডল মনে করা অংকন প্রথম কণ্ঠে যে গানটি তোলেন, সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’।

কাভার করার পাশাপাশি অংকনের আছে বেশকিছু মৌলিক গান। এরইমধ্যে তাও গাওয়া ‘চেংড়া বন্ধুয়া’ শিরোনামের একটি গান ইউটিউবে দেড় কোটির বেশি শ্রোতার কাছে পৌঁছে গেছে। কণ্ঠ দিয়েছেন রাশীদ পলাশের পরিচালনায় ‘পদ্মা পুরাণ’ নামের একটি সিনেমাতেও।

Tags: আলাউদ্দিন আলীইউটিউবগানচ্যানেল আইচ্যানেল আই বাংলার গান
Previous Post

‘কোনো পরিবর্তন আসে নাই, জীবন আগের মতোই যাচ্ছে’

Next Post

উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেসি বার্সেলোনার মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সায় ‘শান্তি’ ফিরেছে মেসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT