চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in বাংলাদেশ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি চাপায় সহপাঠী নাঈম হাসানের মৃত্যুতে বৃহস্পতিবার সকালে থেকে দ্বিতীয় দিনের মতো গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

নটর ডেমের শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররাও রাস্তায় নেমেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নটর ডেমের শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হন। সে সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগানের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা রাস্তায় বসে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে এবং নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালে সড়ক আইন বাস্তবায়ন হলে এমন ঘটনা ঘটতো না। তবে এই আন্দোলন শুধু নটর ডেম কলেজের শিক্ষার্থীদের। এর সঙ্গে বাসে হাফ ভাড়ার কোনো সম্পর্ক নেই।

তাদের প্রশ্ন, এই ঘটনায় সিটি কর্পোরেশনের গাফিলতি রয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি লাইসেন্স ছাড়া অন্য কেউ চালাবে কেন?

সেসময় প্রশাসনের কেউ তাদের আন্দোলনে দুঃখপ্রকাশ করতে আসেনি বলে দাবি করে শিক্ষার্থীরা বলেন, শুধু একটা তদন্ত ছাড়া এই ঘটনার কোনো পদক্ষেপই প্রশাসন গ্রহণ করেনি।

গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ১৭ বছরের নাঈম হাসান।

তার মৃত্যুর খবর কলেজে পৌঁছানোর পর শিক্ষার্থীরা গুলিস্তান এসে সড়ক অবরোধ করেন।

Tags: ছাত্রের মৃত্যুঢাকা দক্ষিণ সিটি করপোরেশননটর ডেম কলেজনটরডেম কলেজনাঈম হাসান
Previous Post

পারিশ্রমিকে ডিক্যাপ্রিও এগিয়ে, ক্ষুব্ধ জেনিফার লরেন্স

Next Post

সিমলা অভিনীত সেই ছবি ইউটিউবে

Next Post
সিমলা অভিনীত ছবি ইউটিউবে, বাংলাদেশি সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিমলা অভিনীত সেই ছবি ইউটিউবে

আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, নির্বাচনী সহিংসতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সহিংসতা: পূর্বধলায় স্বতন্ত্র প্রার্থীর ৩ সমর্থক আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT