চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ বেঞ্জামিন ডি কস্তা আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 13, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ এবং নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা আর নেই। শুক্রবার বিকেল চারটার দিকে রাজধানীর সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ এখন নটর ডেম কলেজ প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও সেখানে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এ বছর ২১ আগস্ট তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে অবসর নেন।

তিনি জানান, ফাদার বেঞ্জামিন ডি কস্তা, সিএসসি বেশ কিছুদিন ধরে যকৃতের সংক্রমণে ভুগছিলেন। এ কারণে তিনি বেশ কিছুদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যকৃত ছাড়া তার শরীরের সব কিছুই ঠিক ভাবে কাজ করছিল। অবস্থার উন্নতি না হলে শুক্রবার তাকে সেখান থেকে ফিরিয়ে এনে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ফাদার বেঞ্জামিন কস্তা নটর ডেম বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে ১৯৯৮ হতে ২০১২ খ্রীষ্টাব্দ পর্যন্ত নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শনিবার সকাল ৯টায় রমনা সেন্ট মেরি’স ক্যাথিড্রালে তাঁর অন্তেষ্ট্যি খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় তেজগাঁও পবিত্র জপমালার গীর্জায় প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের পর বিকেল ৪টায় ভাদুন হলিক্রস কবরস্থানে শেষকৃত্য ও সমাধি হবে তাঁর।

কলেজ প্রাঙ্গণে উপস্থিত কলেজের সাবেক শিক্ষার্থী সাফওয়ান মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, নটর ডেম কলেজ পরিবারের সবার কাছে আজকের দিনটি অত্যন্ত দুঃখের ও শোকের। ফাদার বেঞ্জামিন ছিলেন আমাদের পথ প্রদর্শক, গুণীজন। তিনি মানুষকে ভালোবাসতেন, সম্মান করতেন ও পথ দেখাতেন। কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে এমন অসাধারণ শিক্ষকের প্রয়াণে গভীর শোক অনুভব করছি।

নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ বেঞ্জামিন ডি কস্তার স্মরণে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে ‘NotreDamians Worldwide’ নামের একটি গ্রুপে শিক্ষক মার্লিন ক্লারা বাড়ৈ এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি  জানান, শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তাঁর মরদেহ নটর ডেম কলেজ প্রাঙ্গণে রাখা হবে। শনিবার সকাল ৯ টায় রমনা ক্যাথিড্রাল চার্চে খ্রীস্টযাগ হবে। দুপুর ১টায় তেজগাঁও পবিত্র জপমালার গীর্জায় প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের পর বিকেল ৪টায় ভাদুন হলিক্রস কবরস্থানে শেষকৃত্য ও সমাধি হবে তাঁর।

Tags: নটরডেম কলেজ
Previous Post

ঢাকায় কেন সবাইকে ভর্তি হতে হবে?

Next Post

আব্দুল জব্বারের নামে ফাউন্ডেশন ও সড়ক নামকরণের দাবী

Next Post
আব্দুল জব্বার

আব্দুল জব্বারের নামে ফাউন্ডেশন ও সড়ক নামকরণের দাবী

সালমান খান ও টাবু

বিয়ের প্রশ্নে টাবুর বিরক্তি  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT