চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নজিরবিহীন’ সিদ্ধান্তে আটকে অাছে মঞ্জুর হত্যার বিচার

পরাগ আজিম by পরাগ আজিম
7:12 অপরাহ্ন 04, মার্চ 2016
in বাংলাদেশ
A A

রায়ের তারিখ ঘোষণার পরও একটি মামলা যে আবার তদন্তে যেতে পারে তার উদাহরণ জেনারেল মঞ্জুর হত্যা মামলা।

দুই বছর এক মাস আগে ওই মামলার রায় হওয়ার কথা ছিলো। ওইদিন রায় না দিয়ে নতুন করে যুক্তিতর্ক ও পরবর্তীতে অধিকতর তদন্তের আদেশ হওয়ায় থেমে আছে মামলার কার্যক্রম। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মামলার অন্যতম আসামী।

১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবিদ্রোহে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার দুইদিন পর রহস্যজনকভাবে খুন হন চট্রগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আবুল মনজুর।

ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারী চট্রগ্রামের পাঁচলাইশ থানায় যে মামলা হয় তাতে একমাত্র আসামী করা হয় তখনকার মেজর কাজী এমদাদুল হককে।

তদন্তে আরো যে ৪ জনের নাম আসে তাদের একজন ওই সময়ের সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১৯৯৯ সালে, যা শেষ হয় ২০১২ সালে এসে।

দীর্ঘ যুক্তিতর্কের পর ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারী রায়ের তারিখ ঘোষণা করেন বিচারক হোসনে আরা। তবে কিছুদিন পরই তিনি বদলি হয়ে যান।

নতুন বিচারক হাসান মাহমুদ ফিরোজ ধার্য তারিখে রায় না দিয়ে মামলায় নতুন করে যুক্তিতর্ক শুরুর আদেশ দেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদনে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশও দেন আদালত। সেই তদন্ত এখনো চলছে।

সিআইডি তদন্ত কর্মকর্তা ও বিশেষ এসপি আব্দুল কাহার আকন্দ বলেন, আমি এগুলো তদন্ত করেছি। যেগুলো দেখার সেগুলো দেখেছি। কিছু বিষয় দেখার বাকি আছে, সেগুলো দেখে তদন্তের বিষয়ে প্রতিবেদন দাখিল করবো।

এর মধ্যেই অবশ্য আবারো বিচারক পরিবর্তন হয়েছে। নতুন বিচারক মো. সাইফুল ইসলাম। অনেকে মামলাটিকে রাজনীতির শিকার বললেও তা মানতে নারাজ রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আসাদুজ্জামান খান বলেন, এটা ভুল ধারণা, মানুষ অনুমান করছে। এই সরকারে সময়ই মামলাটা দ্রুত নিষ্পত্তির দিকে গেছে।

মামলার পরবর্তী তারিখ ২৪ এপ্রিল। ওইদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। তবে আগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার এরকম তারিখ পিছিয়েছে ১০ বার।

Previous Post

এশিয়ান চলচ্চিত্র উৎসবে দারুচিনি দ্বীপ

Next Post

‘নজিরবিহীন’ সিদ্ধান্তে আটকে অাছে মঞ্জুর হত্যার বিচার

Next Post

সুনামগঞ্জে বিল শুকিয়ে মাছ ধরায় হুমকিতে ফসল

সুনামগঞ্জে বিল শুকিয়ে মাছ ধরায় হুমকিতে ফসল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT