চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজিরবিহীন আক্রমণের শিকার পাকিস্তান কোচ-অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 02, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচ হারের চুলচেরা বিশ্লেষণে যখন ব্যস্ত পাকিস্তান, তখন দলেরই এক সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে নজিরবিহীন আক্রমণ করেছেন। বলেছেন, ‘সরফরাজের ভুঁড়ি বেরিয়ে আসছে। তার মুখটাও ফুলে গেছে।’ এমন আক্রমণ যার কাছ থেকে এসেছে তিনি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার।

দলের চরম ব্যর্থতার পর মুখ খুলেছেন সাবেক অধিনায়ক ও ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের কোচ ইন্তিখাব আলম। তার পরামর্শ, ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফেরাতে কোচ মিকি আর্থারের কাউন্সেলিং করানো প্রয়োজন।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হার হারতে হয় পাকিস্তানকে। দলের এমনই করুণ অবস্থা যে, ৫০ ওভার পর্যন্ত ব্যাটও করতে পারেননি ব্যাটসম্যানরা। সেই ম্যাচ হারের দায় পুরোপুরি অধিনায়ক সরফরাজ আহমেদের উপরেই চাপান সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

বিশ্বকাপ নিয়ে আলোচনায় একটি বেসরকারি টিভি চ্যানেলকে শোয়েব বলেন, ‘সরফরাজ যখন টস করতে এল, তখন তার ভুঁড়ি বেরিয়ে আসছে। তার মুখও খুবই ফোলা লাগছিল। আমি ক্রিকেট ইতিহাসে এই প্রথম এমন একজন অধিনায়ককে দেখলাম যে, এতটা আনফিট।’

শুধু এখানেই থেমে থাকেননি শোয়েব। আক্রমণের নিশানা আর একবার সরফরাজের দিকে রেখে তার মন্তব্য, ‘তার তো নড়াচড়া করতেই অনেক সময় লেগে যায়।’

ইন্তিখাব বলছেন, ‘এই মুহূর্তে এমন খারাপ পারফরম্যান্সের পর পাকিস্তানের ক্রিকেটারদের কাউন্সেলিং প্রয়োজন।’ কিন্তু, এই কাউন্সেলিং কে করবে? তার বক্তব্য, ‘যদিও আমাদের কোচ মিকি আর্থার মাঝেমধ্যেই মাথাগরম করে ফেলেন, তবুও তাকেই এই কঠিন সময়ে খেলোয়াড়দের পথ দেখাতে হবে। তাকে বোঝাতে হবে, বিশ্বকাপে একটা ম্যাচে ব্যর্থ হওয়ার পরও ফিরে আসা যায়। রাস্তাটা এখানেই শেষ নয়।’

বিশ্বকাপে দলের সঙ্গে ইনজামাম-উল-হকও রয়েছেন, তিনি চাইলে খেলোয়াড়দের কাউন্সেলিং করাতে পারেন- এটা মনে করিয়ে দিতে ইন্তিখাবের জবাব, ‘তাকে কে বলবে কাউন্সেলিং করাতে? সে তো টিম ম্যানেজমেন্টের অংশই নয়। তিনি প্রধান নির্বাচক।’

১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের দলের কোচ কাম ম্যানেজার আরও বলেন, ‘তোমরা বিশ্বকাপ খেলছ, যেটা চার বছরে একবার হয়। তাই তোমাদের তার আগে যথেষ্ট সময় নিয়ে প্রস্তুত হওয়ার দরকার ছিল। বিশ্বকাপের আগে পরে ১০টা এক দিনের ম্যাচে তারা হেরেছে। তাদের সেই খারাপ পারমরফ্যান্সেরই ছায়া পড়েছে বিশ্বকাপে।’

Tags: পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯
Previous Post

দেড় ঘণ্টা বন্ধ থাকার পরে মাওয়া ঘাটের নৌ চলাচল স্বাভাবিক

Next Post

সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলেন ছোট কাকু

Next Post

সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলেন ছোট কাকু

বৃষ্টির আশংকা

সারাদিনই ঝড়বৃষ্টির আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT