চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নচিকেতার সুরে কেমন গাইলেন শাওন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 23, এপ্রিল 2019
in বিনোদন
A A

অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে যাকে নিয়মিত গাইতে দেখা যেত। সেই তিনিই গানের মধ্যে নেই প্রায় ১০ বছর! তবে তার শ্রোতাদের জন্য আনন্দ সংবাদ নিয়ে এলেন শাওন!

শাওনের নতুন গান ‘ইলশে গুঁড়ি’। জুলফিকার রাসেলের লেখা এ গানের সুর করেছেন কলকাতার বাস্তববাদী শিল্পী নচিকেতা।

বর্তমানে গানটি পাওয়া যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। গানটি শুনে এবং দেখে অনেকেই মন্তব্য করেছেন। অসংখ্য মন্তব্যের ভিড়ে যেমনটা চোখে পড়েছে অর্পিতা মজুমদারের মন্তব্য। তিনি লিখেছেন, অপেক্ষার অবসান হল। প্রায় ১০ বছর পর মানুষটা তার নতুন কাজ আমাদের উপহার দিয়েছে। খুব খুব ভালো লেগেছে।

ফেরদৌসি আজাদ লিখেছেন, কি যে বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা গান।

প্রমি মির্জা লিখেছেন, শূন্যতার মাঝেও যে শিল্প থাকে গানের কথগুলো তাই বুঝিয়ে দিল।মোক্তার হোসাইন লিখেছেন, দারুণ হয়েছে ম্যাম। হুমায়ূন স্যার আজ বেঁচে থাকলে তাহলে আপনাকে বার বার গানটা গাইতে হতো।

মেহের আফরোজ শাওন জানান, ‘ইলশে গুঁড়ি’ গানটি অনেকগুলো কারণে তার কাছে গুরুত্বপূর্ণ। বললেন, হুমায়ূন আহমেদের গানের বাইরে আমি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। কিন্তু ‘ইলশে গুড়ি ইলশে গুড়ি’ গানটি আমার মৌলিক গান।

এর আগে শাওন অনেকগুলো গানে কণ্ঠ দিয়েছেন। যে গানগুলো গেয়েছেন সেগুলো তিনি গাইবেন বিষয়টি মাথায় নিয়েই সুর  সুর করা হয়েছিল। কিন্তু এই ‘ইলশে গুঁড়ি’ গানটির ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। শাওন বলেন, উপমহাদেশের একজন বিখ্যাত শিল্পী নচিকেতা তার মতো করে গানটি সুর করেছেন আমার কথা মাথায় না রেখে।

শাওন মনে করেন, এ এক অন্যরকম ফিলিংস। গানটি প্রসঙ্গে তিনি বলেন, একটি ঘোরলাগা গান। গানটি শুনতে বসে অনেকই হয়তো প্রথমে একটা ঘোরের মধ্যে থাকবেন। আবারও কয়েকবার শুনতে ইচ্ছা করবে।

এ জন্য শাওন ধন্যবাদ জানিয়েছেন গানের গীতিকার জুলফিকার রাসেলকে। এছাড়া গানটির ভিডিও নির্মাণে লগ্নীকারি প্রতিষ্ঠান ধ্রুব মিউজিকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‘ইলশে গুঁড়ি’ গানের সংগীত আয়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলী। ভিডিও নির্মাণ করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ।

দেখে নিন শাওনের’ইলশে গুঁড়ি’:

Tags: মেহের আফরোজ শাওনলিড বিনোদনশাওনহুমায়ূন আহমেদ
Previous Post

বেঁচে থাক আমাদের আড্ডা

Next Post

জাহালমের ঘটনায় জারি করা রুলের শুনানি স্থগিত

Next Post

জাহালমের ঘটনায় জারি করা রুলের শুনানি স্থগিত

দুই বছর পরে মঞ্চে বিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT