চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগ্ন ছবি প্রকাশ করায় ফেসবুকের বিরুদ্ধে কিশোরীর মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 10, অক্টোবর 2016
in তথ্যপ্রযুক্তি
A A

প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে সামাজিক মাধ্যম বা অন্য উপায়ে ইন্টারনেটে ব্যক্তির নগ্ন ভিডিও বা ছবি ছড়িয়ে দেয়ার ভয়াবহ কাজটি মাঝে মাঝেই ঘটতে দেখা যায়। এবার এমনই একটি ঘটনায় ভুক্তভোগী ১৪ বছর বয়সী এক কিশোরী মামলা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে।

ফেসবুকে বারবার পোস্টের মাধ্যমে তার কিছু নগ্ন ছবি ছড়িয়ে পড়ায় উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকেছে সেই কিশোরী। এর ফলে ফেসবুকের মাধ্যমে এ ধরণের ঘটনাসহ অন্যান্য সাইবার নির্যাতনের শিকার অন্য ভুক্তভোগীরা মামলা করতে উৎসাহী হবে বলে মনে করছেন এ ধরণের সমস্যা নিয়ে কাজ করা আইনজীবীরা।

ছবিগুলো জোর করে তোলা হয়েছিল বলে জানায় মেয়েটির পরিবার। এরপর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বারবার ছবিগুলো পোস্ট করার পর ফেসবুকে রিপোর্ট করে প্রতিবার ছবিগুলো সরানো হলেও সেগুলো পুরোপুরি ব্লক করেনি ফেসবুক। এজন্যই মূলত মামলা করা হয়েছে।

গত সপ্তাহে ফেসবুক অভিযোগটি বাতিল করার আবেদন জানালে হাইকোর্টের এক বিচারক আবেদনটি খারিজ করেন। ইংরেজি নববর্ষের দিন মামলার শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘রিভেঞ্জ পর্নোগ্রাফি’ নামের এই কাজটি একজন মানুষকে ব্যক্তিগত ও সামাজিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে ঠেলে দিলেও বারবার এ ধরণের ঘটনা ঘটছে।

ছবি বা ভিডিও প্রকাশ হওয়ার পর এক পর্যায়ে তা সরিয়ে নেয়া হলেও পোস্ট হওয়ার আগে থেকে তা ঠেকানোর জন্য এখনো কোনো ব্যবস্থা নেয় না সামাজিক মাধ্যমগুলো। যার ফলে প্রতিশোধমূলক এসব পর্নোগ্রাফি থামছে না।

বিশ্লেষকরা মনে করছেন, এই মামলাটি পুরো প্রযুক্তি বিশ্বকেই একটা বড় ধাক্কা দিয়েছে। এর ফলে সামাজিক মাধ্যমগুলো নগ্ন ও খোলামেলা কন্টেন্ট প্রকাশের ক্ষেত্রে তাদের নিজ নিজ ব্যবস্থা নিয়ে আরও সচেতন হবে বলে আশা করছেন তারা।

তবে ভবিষ্যৎ পরিবর্তনের আগে বর্তমান একটা ধাক্কার সম্ভাবনাও করছেন বিশেষজ্ঞরা। কিশোরীর দায়ের করা মামলাটি থেকে সাহস নিয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে সাইবার পর্নোগ্রাফির শিকার আরও অনেকেই আইনি সাহায্য নেয়ার ব্যাপারে আইনজীবীদের দারস্থ হওয়া শুরু করেছেন।

গণমাধ্যম বিষয়ক আইনজীবী এবং জনসনস ল’ ফার্মের সিনিয়র অংশীদার পল টুইড গার্ডিয়ানকে জানান, ‘এ ধরণের একটি মামলা ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমের বিরুদ্ধে আরও অসংখ্য নতুন মামলা দায়েরের পথ খুলে দেয়। প্রতিদিন বহু মানুষ আমাদের কল করে এ ব্যাপারে তথ্য জানতে চাইছেন। এদের সংখ্যা বাড়ছেই।’

সামাজিক মাধ্যমগুলোর বর্তমান চরিত্র নিয়ে এগিয়ে চলার পথে এটি অনেক বড় এবং বাস্তব একটা সমস্যা বলে মনে করছেন টুইড।

Tags: ফেসবুক
Previous Post

ব্রিটেনে শিক্ষা মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হলেন টিউলিপ

Next Post

মৃত্যুবার্ষিকীতে মাহবুব মতিনকে স্মরণ

Next Post

মৃত্যুবার্ষিকীতে মাহবুব মতিনকে স্মরণ

ধন্যবাদ জানালেন নাসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT