চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরায়নের গতি কমাতে চাইছে বাংলাদেশ: ওয়াল স্ট্রিট জার্নাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 11, অক্টোবর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নগরায়নের গতি-ওয়াল স্ট্রিট জার্নাল

গ্রাম থেকে শহরে মানুষ আসা নিরুৎসাহিত করে বাংলাদেশ সরকার নগরায়ন প্রক্রিয়ার গতি কমানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম জাতীয় দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

পত্রিকাটির উদীয়মান ও বর্ধিষ্ণু আন্তর্জাতিক বাজার পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক আয়োজন ‘ডব্লিউএসজে প্রো ইমার্জিং অ্যান্ড গ্রোথ মার্কেটস’র এশিয়া অংশে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাতে এ কথা বলা হয়েছে।

সেখানে লেখক ড্যান কিলার বলেছেন: বাংলাদেশ নগরায়নের প্রক্রিয়া ধীর করার চেষ্টা করছে। শহরগুলোতে আসা মানুষের স্রোতের মুখে দেশটির সরকার জনগণকে উৎসাহিত করছে গ্রাম ও মফস্বল অঞ্চলগুলোতেই থাকতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাতকারে শহরগুলোতে জনগণের চাপ কমাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলেছিলেন বলে জানায় পত্রিকাটি।

শেখ হাসিনা বলেছেন, ‘শহরগুলোর ক্রমবর্ধমান জনসংখ্যা একটি বড় সমস্যা। ইতোমধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয়েছে। এর প্রতি বর্গ কিলোমিটারে ২৩ হাজার ২৩৪ জনের বসবাস।’

‘আমরা গামাঞ্চলে প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ তৈরি করে দিচ্ছি। কিন্তু তারপরও মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে শহরে শিক্ষা, চিকিৎসা এবং বিনোদনের ব্যবস্থা আরও ভালো, তাই তাদের শহরেই লেখাপড়া করা উচিত,’ বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নগরায়নের গতি-ওয়াল স্ট্রিট জার্নাল

প্রধানমন্ত্রী ওয়ালস্ট্রিট জার্নালকে জানান, এই সমস্যা প্রতিকারে সরকার প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ অঞ্চলে মেডিক্যাল কলেজ এবং প্রকৌশল ও কারিগরী প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা করছে।

‘আমরা সব জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট দিচ্ছি এবং আমাদের তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছি যেন প্রত্যন্ত গ্রামে বসেও তারা অনলাইনে কাজ করে বিদেশ থেকে অর্থ আয় করতে পারে,’ বলেন তিনি।

এছাড়াও নিবন্ধটিতে ভিয়েতনামের বাজারে চীনা কোম্পানির আগ্রাসন, আফ্রিকায় বিনিয়োগ পরিবেশ ও আঞ্চলিক উন্নয়ন, সাউথ আফ্রিকা ও নাইজেরিয়ার মধ্যে ভিসা সমঝোতা, ইউক্রেনের প্রেসিডেন্টকে মার্কিন প্রেসিডেন্টের ফোন করা নিয়ে সৃষ্ট সংকট, সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকোর বার্ষিক ডিভিডেন্ডসহ ভেনেজুয়েলা, পেরু, ইকুয়েডর ও হন্ডুরাসের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে।

Tags: ওয়াল স্ট্রিট জার্নালনগরায়নপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

কুষ্টিয়ার কুমারখালীতে দম্পতির লাশ উদ্ধার

Next Post

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আসামি মিজান গ্রেপ্তার

Next Post

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আসামি মিজান গ্রেপ্তার

প্রশংসিত সজল-অপর্ণার ‘কে আপন কে পর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT