চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরপিতা নয়, সেবক হিসেবেই থাকতে চাই: মেয়র আতিকুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 14, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মেয়র আতিকুলের জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর মেয়র আতিকুল ইসলাম বলেছেন: নগরপিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে কাজ করে যাচ্ছি, সেবক হিসেবেই থাকতে চাই।

শুক্রবার রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতাল এর কর্তব্যরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও আনসারসহ সংশ্লিষ্ট সকলের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ডিএনসিসি মেয়র।

জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করায় তিনি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে ডিএনসিসি মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

আতিকুল ইসলাম আজ উক্ত তিনটি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও আনসারসহ সংশ্লিষ্ট সকলের মাঝে তার পক্ষ থেকে উন্নতমানের খাবারসহ শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় ডিএনসিসি মেয়র বলেন: সবসময় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। স্বাস্থ্যসেবায় সকলকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য এই উপহার আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

মোঃ আতিকুল ইসলাম মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের সদস্যসহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে ডাক্তার ও পুলিশসহ যে সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী জীবন উৎসর্গ করেছেন ডিএনসিসি মেয়র তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন: নগরবাসীর স্বাস্থ্য সেবার জন্যই সাত দশমিক এক সাত একর জমিতে তৈরি এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনবিশিষ্ট ডিএনসিসির একটি বিপণীবিতানকে এক হাজার শয্যাবিশিষ্ট দেশের সবচেয়ে বড় ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’ এ রুপান্তরিত করা হয়েছে’।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ আতিকুল ইসলাম বলেন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ১৪টি কমিউনিটি সেন্টার রয়েছে, করোনা পরিস্থিতিতে সরকার যদি এগুলোকে হাসপাতাল বানিয়ে চিকিৎসা সেবায় ব্যবহার করতে চায় তাহলে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

ডিএনসিসি মেয়র করোনা মহামারী চলাকালীন জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে সক্রিয়ভাবে কাজ করায় সাংবাদিকদের প্রশংসা করেন। তিনি বলেন: করোনাকালে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে নগরবাসীর প্রতি তার আহ্বান, “প্রতি তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন”।

আতিকুল ইসলাম বলেন: নগর শুধু সরকার, মেয়র কিংবা কাউন্সিলরের একার নয়, নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের, এবিষয়ে সকলকে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন: সঠিকভাবে মাস্ক পরিধানের মাধ্যমে কোভিড-১৯ এর সংক্রমণ কমানো এবং মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে “ডিএনসিসির মাস্ক পরি কর্মসূচি” চলমান রয়েছে, এই কর্মসূচীকে সফল করার জন্য দেড় শতাধিক স্বেচ্ছাসেবক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় কাজ করছে, সবাই মিলে একে সফল করতে হবে।

তিনি বলেন: প্রচলিত আইন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার কারণেই ইতোমধ্যে অনেক হোটেল, রেস্টুরেন্ট, দোকান, শপিংমল এবং কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে ৬৫ লক্ষ মানুষ ঢাকা শহর ছেড়ে গেছে, তাই ঈদের পর স্বাস্থ্যবিধিসমূহ প্রতিপালনে আরও কঠোর হয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। নিজের পরিবার, শহর ও দেশকে সুরক্ষিত রাখতে সকলকেই সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

Tags: আতিকুল ইসলামডিএনসিসি মেয়র
Previous Post

ঈদের দ্বিতীয় দিনে যা থাকছে চ্যানেল আইয়ে

Next Post

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইনের জন্য স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

বড় সংখ্যক মানুষ ঈদের ফিরতি যাত্রায় ভিড় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ফিরতি যাত্রা নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT