চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ টাকার সংকটে পুঁজিবাজারে ধস: ডিবিএ সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 13, মার্চ 2018
in অর্থনীতি
A A

তারল্য বা নগদ টাকার সংকটের কারণে শেয়ারবাজারে ধস নেমেছে বলে জানিয়েছেন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি (ডিবিএ) মোস্তাক আহমেদ সাদেক।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে শেয়ারবাজার পতনের কারণ অনুসন্ধানে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশন, লিজিং কোম্পানি অ্যাসোসিয়েশন এবং ডিএসইর শীর্ষ কর্মকর্তারা।

মোস্তাক আহমেদ বলেন, শেয়ারবাজারে মারাত্মক তারল্য সংকটে রয়েছে। এ কারণে বাজারে পতন হচ্ছে। তবে এই তারল্য সংকট কেটে গেলে, বাজার আবারও ঘুরে দাঁড়াবে।

কেন্দ্রীয় ব্যাংক কিছু বিষয়ে নমনীয় হলেই বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে মন্তব্য করে তিনি বলেন, আজকের বৈঠকে শীর্ষ ৩০ ব্রোকারেজ প্রতিনিধিদের বক্তব্য শুনেছি। তাদের অভিমত, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ব্যাংককের কারণেই হচ্ছে। কারণ হলো প্রাতিষ্ঠানিক বড় বিনিয়োগকারীদের থেকে যে সাপোর্ট আমরা পেতাম; সেটা এবার পর্যাপ্ত নয়।

ডিবিএ সভাপতি বলেন, প্রতিষ্ঠানগুলোর কাছে ফান্ড থাকার পরও এক্সপোজারের কারণে তারা বিনিয়োগ করতে পারছে না। বিনিয়োগ করলেই তাদেরকে বিভিন্ন ধরণের প্রশ্নের মুখোমুখি হতে হয়।

এডিআরের (ঋণ ও আমানতের অনুমাত) বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ৬ মাসের মধ্যে এডিআর সমন্বয় করার কথা বললেও পরে মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে। কিন্তু ইতোমধ্যে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এ বিষয়টি বাজারের কোনো উপকারে আসছে না।

তিনি বলেন, অতীতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেও শেয়ারবাজারে তার কোন প্রভাব ছিল না। কিন্তু সম্প্রতি রাজনৈতিক কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। আশাকরি ভবিষ্যতে কোন প্রভাব পড়বে না।

এসময় বিএমবিএ সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে সেসব সমস্যা তৈরি হচ্ছে; সেগুলো সমাধান করতে হবে। বিশেষ করে এক্সপোজারের সমস্যা।

কয়েকদিন ধরে শেয়ারবাজারে চলছে দরপতন। এই দরপতনের সর্বশেষ তিন কার্যদিবসে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছেন সাড়ে ১৯ হাজার কোটি টাকার।

এর আগে শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে গতকাল ডিএসইর সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করেন তারা।

Tags: তারল্য সংকটশেয়ারবাজার
Previous Post

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

Next Post

ম্যাচের জন্য লিখনের হাহাকার

Next Post

ম্যাচের জন্য লিখনের হাহাকার

পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের কথোপকথনের অডিও ফাঁস নিয়ে তদন্ত শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT