চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নক্ষত্রের বয়স গুনে বেরুলো ছায়াপথের ইতিহাস

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
5:10 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2016
in তথ্যপ্রযুক্তি
A A

মহাবিশ্বের উৎপত্তি ও ইতিহাসের খোঁজ করতে গিয়ে এবার নক্ষত্রের বয়সকে ব্যবহার করলেন বিজ্ঞানীরা। শুরু করলেন আমাদের ছায়াপথ মিল্কিওয়ে দিয়ে। তাদের এই গবেষণায় প্রমাণিত হয়েছে, ছায়াপথটির শুরু হয়েছিলো মাঝখান থেকে। পরে তা ছড়িয়ে পড়েছে বাইরের দিকে।

মহাকাশ বিজ্ঞানীরা মিল্কিওয়ের ৭০ হাজার নক্ষত্রের বয়স নির্ণয় করে বসিয়েছেন এই ছায়াপথের মানচিত্রে। বয়সের হিসাব মানচিত্রে বসানোর পর দেখা যায়, চক্রাকার মিল্কিওয়ের কেন্দ্রের কাছে পুরোনো তারারই আধিক্য বেশি। এরপর যতো বাইরের দিকে যাওয়া যায়, ততোই কমবয়সী নক্ষত্রের দেখা মেলে।

এর আগে মিল্কিওয়ের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে এমনটাই ধারণা করা হলেও এই গবেষণার ফলাফলের মধ্য দিয়ে তা প্রমাণিত হলো।

ফ্লোরিডার আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২২৭তম সভায় নক্ষত্রের বয়স সংবলিত মিল্কিওয়ের নতুন মানচিত্রটি উপস্থাপন করা হয়। এ ধরণের মানচিত্রগুলোর মধ্যেই এটিই সবচেয়ে বড়।

গবেষণা দলের প্রধান মেলিসা নেস বিবিসিকে জানান, ‘নক্ষত্রগুলোর বয়স পুরো ছায়াপথে বসিয়ে অভূতপূর্ব পরিমাণে তথ্য ব্যবহার করে আমরা মানচিত্রটিতে দেখিয়েছি ছায়াপথটি কীভাবে তৈরি হয়েছে। আমরা শুধু ছায়াপথের সমতলের নক্ষত্রগুলোরই বয়স বসাইনি, সমতলের ওপরে-নিচে সরে যাওয়া নক্ষত্রগুলোও বিবেচনা করেছি।’

প্রতিটি নক্ষত্রের বয়স হিসেব করতে গিয়ে জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির মেলিসা নেস এবং তার সহকর্মীদের দু’টো টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে হয়েছে। প্রথমে তারা পৃথিবীভিত্তিক অ্যাপোজি প্রজেক্টের সাহায্যে তারাগুলো থেকে আসা তরঙ্গদৈর্ঘ্য পরীক্ষা করেন। কিন্তু সেখান থেকে তারা শুধু তারাগুলোর রাসায়নিক গঠন সম্পর্কে জানতে পারছিলেন, তাদের বয়স সম্পর্কে নয়।

তাই গবেষকদের দলটি সেসব নক্ষত্র নিয়ে কাজ শুরু করলেন যেগুলো অ্যাপোজি প্রজেক্টের পাশাপাশি মহাকাশে অবস্থিত কেপলার স্যাটেলাইট থেকেও পর্যবেক্ষণ করা হচ্ছে। কেপলার টেলিস্কোপ পুরো মিল্কিওয়ের অল্প কিছু তারা থেকে লম্বা সময় ধরে তথ্য সংগ্রহ করে আসছে, যেখান থেকে তারাগুলোর ভর হিসেব করা সম্ভব।

নক্ষত্রের ভর জানলে তার বয়স বের করা সম্ভব। তাই ড. নেসের দল ওই নক্ষত্রগুলোর ভর এবং বয়সের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালীর তথ্য মিলিয়ে মানচিত্রটি দাঁড়া করান। নতুন এই মানচিত্রের মডেলটি ব্যবহার করে বাকি নক্ষত্র, যেগুলো কেপলার স্যাটেলাইটের পর্যবেক্ষণের আওতায় নেই, শুধু বর্ণালী থেকে পাওয়া তথ্য নিয়েই সেগুলোর বয়স হিসেব করা যাবে বলে জানান গবেষকরা।

Tags: গ্যালাক্সিছায়াপথমিল্কিওয়ে
Previous Post

যেভাবে মুস্তাফিজকে ভোট দেবেন

Next Post

জিম্বাবুয়েকে হারিয়েই বছর শুরুর প্রত্যাশা টাইগারদের

Next Post

জিম্বাবুয়েকে হারিয়েই বছর শুরুর প্রত্যাশা টাইগারদের

মোহাম্মদপুরে হেলে পড়লো ৪তলা ভবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT