চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজে মুগ্ধ ‘অ্যালকেমিস্ট’ লেখক পাওলো কোয়েলহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনয়ের প্রশংসা করে সম্প্রতি ‘আলকেমিস্ট’ লেখক পাওলো কোয়েলহো একটি টুইট করেছেন। তিনি নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেমস’-এর প্রশংসাও করেছেন।

টুইটারে নওয়াজ়উদ্দিনের একটি ছবি শেয়ার করে কোয়েলহো লিখেছেন, ‘নেটফ্লিক্সের অন্যতম সেরা সিরিজ, সাথে অসাধারণ অভিনেতা নওয়াজউদ্দিন।’

নওয়াজুদ্দিন উত্তরে বলেছেন, “স্যার পাওলো কোয়েলহো। আমি আপনার বই ‘আলকেমিস্ট’ পড়েছি এবং আপনার উপন্যাসের উপর নির্মিত সিনেমা ‘ভেরোনিকা ডিসাইডস টু ডাই’ দেখেছি। আমি আপনার লেখার ভক্ত। আপনার নজরে আসা এবং প্রশংসা পাওয়া অনেক সম্মানের। অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ।”

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেমস’ এর সিজন-টু মুক্তি হতাশ করেছে অনেক দর্শককে। সমালোচিত হচ্ছে সিরিজের প্লট। অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মতওয়ানে পরিচালিত এই থ্রিলার সিরিজটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের। এছাড়াও নেটফ্লিক্সের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগ তোলা হয়েছে।

‘সেক্রেড গেমস’-এর এই সিজনের চিত্রনাট্য লিখেছেন বরুণ গ্রোভার, ধ্রুব নারাং, নিহিত ভাবে এবং পূজা তলানি। পরিচালনা করেছেন নিরজ ঘায়বন ও অনুরাগ কাশ্যপ। বিক্রম চন্দ্রের ২০০৬-এ লেখা উপন্যাস ‘সেক্রেড গেমস’ অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি।

One of the best series on Netflix, with the great actor @Nawazuddin_S https://t.co/LrEo5vLhTE

— Paulo Coelho (@paulocoelho) September 13, 2019

Tags: আলকেমিস্টনওয়াজউদ্দিন সিদ্দিকীবিনোদন লিডসেক্রেড গেমস
Previous Post

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৬ রোহিঙ্গা আটক

Next Post

প্লাস্টিক ও পলিথিন বর্জ্য দিয়ে জ্বালানি তেল উৎপাদন

Next Post

প্লাস্টিক ও পলিথিন বর্জ্য দিয়ে জ্বালানি তেল উৎপাদন

সৌদি আরব-তেল কারখানা-আগুন

সৌদি তেল কারখানায় হামলা: ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT