চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওশীন-হিল্লোলের ঘরে আসছে নতুন অতিথি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 26, জুন 2022
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন পর্দার একসময়ের পরিচিত মুখ নওশীন ও আদনান ফারুক হিল্লোল দম্পতির ঘরে তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। মা-বাবা হতে যাচ্ছেন নওশীন ও হিল্লোল। শনিবার (২৫ জুন) অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার।

যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা সেখানে অংশ নিয়েছেন। ছিলেন কাজী মারুফ, রিচি সোলায়মান, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানা প্রমুখ। তাদের মাধ্যমেই নওশীনের বেবি শাওয়ারের খবর প্রকাশ্যে এসেছে।

জানা যায়, নওশীনের শারীরিক অবস্থা বেশ ভালো। আগামী মাসেই তার কোল আলো করে আসবে সন্তান। তবে বিষয়টি নিয়ে নওশীন কিংবা হিল্লোল এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী তাদের ঘনিষ্ঠ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

নওশীন অভিনয় ও উপস্থাপনা ছেড়ে বর্তমানে নিউইয়র্কের একটি মেডিক্যাল সেন্টারে চাকরি করছেন। হিল্লোল ব্যস্ত আছেন ফুড ভ্লগিং নিয়ে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান হিল্লোল, আর খাবার খেয়ে সেটার রিভিউ তুলে ধরেন দর্শকের কাছে।

নওশীন ও হিল্লোল বিয়ে করেছেন ২০১৩ সালে। অনেকটা গোপনেই বিয়েটা সারেন তারা। তবে বেশিদিন তা গোপন থাকেনি। বিয়ের ৯ বছর পর তারা এই প্রথম সন্তান গ্রহণ করছেন।

Tags: আদনান ফারুক হিল্লোলনওশীনলিড বিনোদন
Previous Post

৪০০ কোটির ক্লাবে কমল হাসানের ‘বিক্রম’

Next Post

তারেক-জোবাইদার রিট খারিজ, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক-জোবাইদার রিট খারিজ, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রে সম্মেলনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডিজিটাল মাধ্যমে ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT