চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওগাঁয় ২০ ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 10, নভেম্বর 2021
in - সেমি লিড, জনপদ, নওগাঁ, রাজনীতি
A A
বাংলাদেশ নির্বাচন বোর্ডের লোগো, নির্বাচনী প্রক্রিয়া ও ভোটের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁ জেলার দুই উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর বৃহষ্পতিবার জেলার সদর উপজেলার ১২টি এবং রানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, এ দুই উপজেলার ১৮৫টি ভোট কেন্দ্রের ১০৩৩টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এসব কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালটপেপার. ভোটবাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর প্রক্রিয়া চলছে।  বৃহষ্পতিবারের ইউপি নির্বাচনে সদর উপজেলার বক্তারপুর এবং রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। বাকি ১৮টি ইউনিয়নে যথারীতি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ৯শ ৮২ জন এবং রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৭শ ৩৪ জন। নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১১১টি কেন্দ্রের ৬০১টি কক্ষে এবং রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৭৪টি কেন্দ্রের ৪৩২টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫২ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮ জন এবং সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ১১ নভেম্বরের ইউপি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ দুই উপজেলায় মোট ১ হাজার ২শ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রতি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্যের সাথে ২২/২৪ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোব্ইাল টিম এবং প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি করে ষ্ট্রাইকিং ফোর্স টহলরত থাকবে।

নির্বাচনী এলাকায় ১০ জন ম্যাজিষ্ট্রেট এবং ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বরত থাকবেন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত থাকবে।

Tags: ইউপি নির্বাচন
Previous Post

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ভুল: সিপিডি

Next Post

ডিআরইউ ক্রিকেটে চ্যানেল আইয়ের উড়ন্ত সূচনা

Next Post
চ্যানেল আই অনলাইন ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ ক্রিকেটে চ্যানেল আইয়ের উড়ন্ত সূচনা

স্টাইলিশ যুবক সাদা রঙের সোয়েটার পরিহিত, কালো পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনে সবচেয়ে বড় ভুল হত যদি 'উরি'র প্রস্তাব ফিরিয়ে দিতাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT