চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওগাঁয় সরিষা মৌসুমে ৩০ লাখ টাকার মধু উৎপাদন

ইমরুল কায়েস by ইমরুল কায়েস
2:15 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2015
in কৃষি
A A

নওগাঁর মান্দা উপজেলায় সরিষা ক্ষেতে চলছে মৌ চাষ। এতে প্রচুর মধু উৎপাদনের পাশাপাশি বাড়ছে সরিষার ফলন। মান্দা উপজেলার ছোট মুল্লুক নিচপাড়ায় ১শ’টি, ছোটমুল্লুক উপরপাড়ায় ৬০টি এবং ফতেপুরে সরিষা ক্ষেতের পাশে দেড়শ’টি মৌ বাক্স বসিয়েছেন মৌসুমী মৌ চাষীরা। সরিষা ক্ষেতে ফুল থাকা পর্যন্ত তারা কমপক্ষে আটবার বাক্স থেকে মধু আহরণ করতে পারবেন।

মৌ চাষীরা জানান, প্রতি সপ্তাহে মৌ বাক্স থেকে ৩-৪ কেজি মধু পাওয়া যায়। পুরো মৌসুমে এসব বাক্স থেকে প্রায় ১২ হাজার কেজি মধু সংগ্রহের আশা তাদের।

মধু উৎপাদনকারীরা জানান, তারা আহরণ করা মধু সরাসরি সাতক্ষীরার মধু ব্যবসায়ীদের কাছে ৬ হাজার টাকা প্রতি মণ পাইকারি দামে বিক্রি করেন।

সরিষার ফুল থেকে মধু আহরণে পরাগায়নের ফলে সরিষার উৎপাদন বেড়ে যায়। এ সময়টিতে সরিষা ক্ষেতে কিটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা।

মান্দা উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহীদুল্লাহ্ বলেন, এ সময় প্রতি বিঘা জমিতে সরিষা ফলন এক থেকে দেড় মণ, এমনকি ২ মণ পর্যন্ত বৃদ্ধি পায়। এতে কৃষক লাভবান হয়। এছাড়াও যেহেতু এলাকার কিছু বেকার যুবকও এই কাজে সংশ্লিষ্ট থাকে, সেহেতু এই সময়টাতে তাদেরও কর্মসংস্থান হয়।

মান্দা উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম জানান, মান্দা উপজেলায় প্রায় ৬শ’ মৌ বাক্স এসেছে। প্রতি বাক্সে প্রায় ২০ কেজি মধু আহরণ হবে। সে হিসেবেই উপজেলায় এ বছর প্রায় ১২ হাজার কেজি মধু উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বছর নওগাঁয় প্রায় ৩০ লাখ টাকার মধু উৎপাদিত হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার।

Tags: নওগাঁমধু
Previous Post

নির্বাচনে পক্ষপাতের অভিযোগ নেই বিএনপি প্রার্থীদের

Next Post

গেইলের ৬’শ ছক্কার রেকর্ড

Next Post

গেইলের ৬’শ ছক্কার রেকর্ড

মুক্তিযুদ্ধে ভারত ও দেশের জন্য বঙ্গবন্ধুর ভূমিকার প্রশংসায় হান্নান শাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT