চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্রুব মিউজিক স্টেশনে ‘মায়া বাড়াইছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 10, আগস্ট 2018
in বিনোদন
A A

নতুন মিউজিক ভিডিও ‘মায়া বাড়াইছে’ প্রকাশ হয়েছে দেশের শীর্ষ স্থানীয় সংগীত নির্মাতা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুপসা। যিনি লোক নাট্য দলের ‘সোনাই মাধব’-এর নায়িকা হিসেবে পরিচিত।

এই গান মডেল হিসেবে দেখা গেছে চিত্রনায়ক কায়েস আরজুকে। যিনি ‘শর্ত’ ছবির নায়করাজ রাজ্জাকের মতো ডাকপিয়নের বেশে দেখা দিয়েছেন।

‘মায়া বাড়াইছে’ প্রকাশ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মিউজিক ভিডিও অবমুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতজ্ঞ খুরশিদ আলম, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ, শিল্পী রূপসা, আরজু প্রমুখ।

কে জিয়ার কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইবনে রাজন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। অতিথিরা গানের প্রশংসা করেন। একই সাথে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও কম্পোজারের কাজ দেখে ভালো লাগা ব্যক্ত করেন। নির্মাতা মাহিন আওলাদের নির্মাণ মুন্সিয়ানার প্রশংসাও করেন উপস্থিত অতিরথিরা।

গানের মডেল হওয়া প্রসঙ্গে আরজু বলেন, একটা দারুণ গল্পে গানটির ভিডিও নির্মিত হয়েছে। গানটিও অসম্ভব সুন্দর। একজন ডাক হরকরার প্রেম, বিরহ নিয়ে ‘বন্ধু মায়া বাড়াইছে’ গানের ভিডিওটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, এটি আমার প্রথম মিউজিক ভিডিও। সিনেমায় কাজের পরেও মিউজিক ভিডিও করেছি শুধুমাত্র নায়করাজ রাজ্জাকের চরিত্র করতে পারবো বলে। সব মিলিয়ে কাজটি করতে পেরে আমি আনন্দিত।

Tags: কায়েস আরজুখুরশিদ আলমধ্রুব মিউজিক স্টেশনবাংলাদেশ শিল্পকলা একাডেমি
Previous Post

আবর্জনা থেকে তৈরি রিয়ালের পরিবেশবান্ধব জার্সি

Next Post

নেদারল্যান্ড: ফুটবল, টিউলিপ, সাইকেল না‌কি মান‌বিক রাষ্ট্র?

Next Post

নেদারল্যান্ড: ফুটবল, টিউলিপ, সাইকেল না‌কি মান‌বিক রাষ্ট্র?

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রীর আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT