চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনি যদি জানতেন এভাবে ছোবল দেবেন মুস্তাফিজ!

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
12:16 পূর্বাহ্ন 20, জুন 2015
in স্পোর্টস
A A

ধোনি-মুস্তাফিজ সংঘর্ষ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশতো বটেই, ভারতীয় পত্রপত্রিকায়ও ব্যাপারটা বড় করে উঠে আসছে। বলতে গেলে ৯৯ ভাগ মন্তব্যকারীর তীর ছুটে যাচ্ছে ধোনির দিকে। যাবেই না কেন, ব্যাপারটাকে অন্যায় বা অশোভন বিবেচনা করা হলে ধোনিরই তো দায় বেশি। সে কারনে, জরিমানাও গুণতে হয়েছে তারই বেশি। ম্যাচ ফি থেকে ৭৫% কাটা গেছে তার। মুস্তাফিজের গেছে একটু কম, ৫০%।

মাহিন্দর সিং ধোনির যে ভাবমূর্তি তার সংগে একেবারেই যায় না এধরণের অভিযোগ। অথচ সবাই দেখেছে তার কাঁধের ধাক্কায় আহত হয়েছেন টিন এজ বোলার মুস্তাফিজ।

অন্যদের মতো আমিও প্রত্যক্ষ করেছি ঘটনাটা । আমার কাছে মনে হয়েছে শেষ মুহূর্তে সুইং করে বেরিয়ে যেতে পারতেন ধোনি, তা না করে রান করার লাইন থেকে বোকার মতো দাঁড়িয়ে থাকা মুস্তাফিজুরকে এক ধাক্কায় উড়িয়ে দিয়েছেন।

আর মুস্তাফিজ যে কাজটা করেছেন তা তার অজ্ঞতা; অসততা নয়। জীবনের প্রথম ওডিআই খেলতে নেমে এমন ভুল করতেই পারেন সদ্য কৈশোরোত্তীর্ণ এক তরুণ । তবে, ভুলটা জরিমানাযোগ্য বা অপরাধ হয়ে গেছে একই ম্যাচে তা দ্বিতীয়বার হওয়ায়।

ইনিংসের শুরুর দিকে রোহিত শর্মাকেও তার রানিং লাইনে আটকে দিয়েছিলেন তিনি একবার। রোহিত অবশ্য ধোনির মতো শারীরিক সংঘর্ষে না জড়িয়ে বিরক্তিটা প্রকাশ করেছেন আম্পায়ারের কাছে।

আমি বলবো না খুব বড় অপরাধ করে ফেলেছেন ধোনি। ব্যাটসম্যান রান নেওয়ার সময় বোলার বা ফিল্ডার তার পথ আটকে দাঁড়িয়ে থাকলে এমন ঘটনা ঘটতেই পারে। তবে যেহেতু রানিং ক্রিকেটারের নাম মাহিন্দর সিং ধোনি সেহেতু সবাইকে বিস্মিতই করেছে ব্যাপারটা।

ঠাণ্ডা মাথা আর পরিশীলিত আচরণের কারণে যে খেলোয়াড়টি বিশ্বময় পরিচিত, তাকে এমন কিছু করতে দেখলে মানুষতো রিয়্যাক্ট করবেই। ব্যাটসম্যানটি যদি ধোনি না হয়ে কোনো লো-প্রোফাইল বা কম নামী কেউ হতেন তাহলে এতটা শাখা-প্রশাখা গজাতো না এই গল্পের শরীরে। অনেকে হয়তো মনেই করতে পারতো না দৃশ্যটা খেলা শেষে।

মুস্তাফিজের জন্য খুব কষ্ট লাগছে আমাদের । জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক খেলতে নেমেই ডিসিপ্লিনারি অ্যাকশনের শিকার হলেন তিনি, গুণলেন জরিমানাও।

এরপরও মুস্তাফিজই ম্যাচের সেরা খেলোয়াড়।

ধাক্কাটা এতো প্রচণ্ড আর নির্মমভাবে ফিরিয়ে দেবেন এই ছেলে তা যদি ঘূর্ণাক্ষরেও টের পেতেন ধোনি, তাহলে হয়তো দৌড়াতেন পিচের আরেক পাশ ধরে।

পরে এমন ছোবল আসবে জানলে হয়তো রানই নিতেন না ধোনি।

Tags: ধোনিবাংলাদেশ-ভারত ক্রিকেটমুস্তাফিজ
Previous Post

জননী সাহসিকা

Next Post

আবার শাহরুখ-কাজল

Next Post

আবার শাহরুখ-কাজল

বিষাক্ত মদ খেয়ে ভারতে ৫৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT