চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন রোহিতের মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 পূর্বাহ্ন 13, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়ে আইপিএল-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএল খেলে আট দল, ফাইনাল খেলে চেন্নাই ও আরেকটি দল! এটা প্রতি মৌসুমে ঘুরে ফিরে আসে! দুবার নিষিদ্ধ থাকা ছাড়া বারো মৌসুমের বাকি দশবারের আটবারই ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। তার মাঝে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলার খুব কাছে থেকে ফিরল ধোনির দল।

রোববার সেখানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপাই নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর ধোনির দল হাতছাড়া করেছে টানা দ্বিতীয় শিরোপার খেতাব।

হায়দরাবাদে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বাই। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৪৮ রানে আটকে যায় চেন্নাই।

এদিন ফিফটি ছাড়া ইনিংসে মুম্বাইকে লড়ার পুঁজি এনে দেন তাদের পুরনো সৈনিক কাইরেন পোলার্ড। ৩টি করে চার-ছয়ে ২৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন এ ক্যারিবীয়।

বাকিদের মধ্যে ডি কক ২৯, অধিনায়ক রোহিত ১৫, যাদব ১৫, ইশান কিষাণ ২৩, হার্দিক পান্ডিয়া ১৬ রানের ছোট ছোট অবদান রাখেন।

চেন্নাইয়ের হযে ২৬ রানে ৩ উইকেট নিয়ে সেরা চাহার। শার্দুল ঠাকুর ও ইমরান তাহির ২টি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন।

জবাব দিতে নেমে ঝড় তুলে ১৩ বলে ২৬ করে চেন্নাইকে দারুণ শুরু এনে দেন ফ্যাফ ডু প্লেসিস। তারপরই ছন্দপতন। রায়না ৮, রাইড়ু ১, ধোনি ২, ব্রাভো ১৫ একে একে সাজরে ফেরেন।

চাপে থাকা চেন্নাইকে পথে রাখেন শেন ওয়াটসন। গত আসরে দারুণ এক সেঞ্চুরিতে দলকে চ্যাম্পিয়ন করা এ অজি এদিনও সে পথেই হাঁটছিলেন। কিন্তু ইনিংসের দুই বল বাকি থাকতে তিনি ৮০ রানে থামতেই আর পারেনি চেন্নাই। ৮ চার ও ৪ ছক্কায় ওয়াটসনের ৫৯ রানের বীরোচিত ইনিংসটি থাকল পরাজয়ের খাতায়।

বুমরাহর করা ১৯তম ওভারে আসে ৯ রান, যার চার রান আবার লেগবাই থেকে। ওভারের দ্বিতীয় বলে ব্রাভোর উইকেট তুলে নেন এ ভারতীয় পেসার। তার করা ১৭তম ওভার থেকে এসেছিল মাত্র ৪ রান।

শেষ ওভারে জিততে চেন্নাইয়ের লাগে আর ৯ রান। বোলিংয়ে ১৬তম ওভারে ২০ রান খরচ করা লাসিথ মালিঙ্গা। ১৮তম ওভারে ক্রুনাল পান্ডিয়াও খরচ করে গেছেন ২০ রান। সেখানে মালিঙ্গার মহা-পরীক্ষা।

শেষ ওভারের প্রথম তিন বলে ৪ রান দেন মালিঙ্গা। লঙ্কান পেসার চতুর্থ বলে ওয়াটসনকে আউট করে সারেন গুরুত্বপূর্ণ কাজটা। পরের বলে শার্দুল ঠাকুর ২ রান নিয়ে জমিয়ে তুলেছিলেন ম্যাচ। কিন্তু শেষ বলে মালিঙ্গা তাকে সাজঘরে ফিরিয়ে মুম্বাইকে উল্লাসে মাতান।

Tags: আইপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

আউটসোর্সিংয়ের নামে ২০০ কোটি হাতিয়ে নেয় পলাশ

Next Post

বার্সার জয়ের রাতে হারল রিয়াল

Next Post

বার্সার জয়ের রাতে হারল রিয়াল

ধান কাটা ও মাড়াই মৌসুমে দাম পাচ্ছেন না কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT