চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির উপদেশ মেনে এগোবেন ভুটানের অলরাউন্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 29, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভুটানের অলরাউন্ডার ধোনির উপদেশ মেনে এগোছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে নাম আসায় উড়ছেন মিকায়ো ডর্জি। আইপিএলে খেলার স্বপ্ন যখন ডানা মেলছে তখন ভুটানি অলরাউন্ডারের পাখায় আরও বাতাস জুগিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

ভারতের সাবেক তারকা অধিনায়কের উপদেশ পেয়ে উচ্ছ্বসিত ডর্জি। জানিয়েছেন, ক্যারিয়ার টেনে নিতে দারুণ ভাবে প্রযোগ করবেন সেসব। ইনস্ট্রাগ্রাম পোস্টে ধোনির সঙ্গে ছবি দিয়ে জানিয়েছেন কৃতজ্ঞতা।

“সবকিছু সাধারণভাবে নেন। রেজাল্টে নয় প্রক্রিয়ার উপর বেশি ফোকাস করুন। যদি প্রসেস ঠিক থাকে তাহলে ভালো ফল আসবে। উপভোগ করুণ, বেশি চাপ নিয়েন না।’ যখন থেকে এমএস ধোনি এই উপদেশ দিয়েছেন, সর্বদা আমার সঙ্গেই আছে।” সোশাল মিডিয়ায় লেখেন ২২ বর্ষী অলরাউন্ডার।

ভুটানের কোনো খেলোয়াড় হিসেবে এবার আইপিএলের নিলামে নাম এসেছে ডর্জির। বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজিতে নিজের নাম আসায় প্রশংসায় ভাসছেন তিনি। আসন্ন আসরে দল পাবেন না জেনেও তালিকায় নিজের নাম থাকায় খুশি ডর্জি।

ভারতীয় এক পত্রিকাকে তিনি বলেছেন, ‘আইপিএলে খেলা আমার বড় স্বপ্ন। সবাই দেখছেন ভুটানের একমাত্র খেলোয়াড় হিসেবে নিলামে নাম এসেছে। বন্ধুরা আমাকে কল করছে। কিন্তু তারা জানে না, এটা প্রথম একটি প্রক্রিয়া।’

ডর্জি বলেন, ‘যদি নিজের কাছে সৎ থাকি, তবে ছাঁটাই হওয়ার পর মূল তালিকায় আমার নাম থাকবে না। যাই হোক, ভুটানের জন্য শুধু রেজিস্ট্রেশন করাই বড় ব্যাপার।’

মিয়াকো দর্জি ভুটানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দেশের বাইরে লিগ খেলেছেন। ললিতপুর প্রিট্রোটিসের হয়ে মাতিয়েছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ। এবার আসলেন বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজি লিগের নিলাম তালিকায়।

Tags: আইপিএলধোনিনেপালভুটানলিড স্পোর্টস
Previous Post

খুলনাকে মাঝারি লক্ষ্য ছুড়ল বরিশাল

Next Post

জয়ের মালা পরলেন কাঞ্চন-জায়েদ

Next Post
কাঞ্চন ও জায়েদ জয়ী মালা পরেছেন, ছবি দুইজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের মালা পরলেন কাঞ্চন-জায়েদ

জনপ্রিয় বাংলা সংবাদ portal চ্যানেল আই অনলাইন, নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীকে খুনের ঘটনায় স্বামী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT