চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধেয়ে আসছে বন্যা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:16 অপরাহ্ন 20, আগস্ট 2021
in সম্পাদকীয়
A A
উত্তরাঞ্চলে আকষ্মিক বন্যার আশঙ্কায় নদীর পানি বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

করোনাকালে একের পর এক সমস্যা যেন লেগেই আছে। করোনায় মৃত্যু-আক্রান্ত শঙ্কা ও লকডাউনে বিপর্যস্ত জনজীবনে নতুন আরেক উদ্বেগের নাম বন্যা। দেশের একাধিক নদ-নদীর পানি বাড়ায় দেশের নদী সংলগ্ন অঞ্চলের দিকে ধেয়ে আসছে বন্যা।

আজ শুক্রবার পদ্মা, যমুনা ও তিস্তা নদীর পানি একাধিক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে শুরু করেছে। এ ছাড়া দেশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। গতকাল বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ কথা জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা ব্যতীত দেশের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বাড়তে পারে এবং অববাহিকাভুক্ত নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদী মথুরা ও আরিচা পয়েন্টে এবং পদ্মা নদী সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

গণমাধ্যম ও আবহাওয়া অফিস সূত্রের খবর, ভারত গঙ্গার উজানে ফারাক্কা বাঁধ, তিস্তার উজানে গজলডোবাসহ সবকটি বাঁধ-ব্যারেজ খুলে দিয়েছে। এতে হু হু করে নামছে উজানের ঢল। ফলে পদ্মা, যমুনা, তিস্তা, গড়াইসহ বিভিন্ন নদ-নদীর পাড়ের এলাকায় বন্যা দেখা দিয়েছে। এসব নদী এলাকাগুলোর চরাঞ্চল, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটছে।

সবমিলিয়ে পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে তা বলাই যায়। করোনার কারণে প্রেক্ষাপট বদলেছে, মানতেই হবে অর্থনৈতিক দিক থেকে বেশ নাজুক বর্তমান পরিস্থিতি। এ কারণে এবারের বন্যা নতুন করে মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে আমাদের শঙ্কা।

বাঙালি জাতির জীবনে ঝড়-ঝঞ্ঝা-বন্যা পরিস্থিতি দেশের জন্য নতুন কিছু না, প্রতিবছরই এটি হয়ে থাকে এবং সরকার-জনগণ সবাই মিলে এই পরিস্থিতি মোকাবিলাও করে থাকে সফলতার সঙ্গে। এবারের বন্যার বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আগে থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কার্যকর পরিকল্পনা নিয়ে প্রস্তুত থাকতে হবে। জনগণকেও হতে হবে সচেতন। তাহলে প্রতিবছরের মতো এবছরও বন্য মোকাবিলা করা অনেকটাই সহজ হবে।

Tags: বন্যাসম্পাদকীয়
Previous Post

কক্সবাজারে করোনার লক্ষণ নিয়ে কেনিয়ার নাগরিকের মৃত্যু

Next Post

‘স্বাধীন বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর অপচেষ্টাই ১৫ আগস্ট’

Next Post
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করছেন বিশিষ্ট ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বাধীন বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর অপচেষ্টাই ১৫ আগস্ট’

বাংলাদেশের জনপ্রিয় সংগীতজ্ঞ সুবল দাসের ছবি, তিনি সঙ্গীতের জগতে বিশিষ্ট ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলোডির কিং সুবল দাসের সুরে ‘সিনেমার গান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT