চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধোনির জায়গায় যেতে পান্টের ১৫ বছর লাগবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 06, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

উইকেটকিপিং কিম্বা ব্যাটিং, কোনোটাতেই ছাপ ফেলতে পারছেন না রিশভ পান্ট। তার সাম্প্রতিক ফর্ম প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। যার গ্রাফ ক্রমেই নিম্নমুখী। পান্ট মাঠে কোনো ভুল করলেই শুনছেন ‘ধোনি…ধোনি’ রব।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মনে করছেন, এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠুক পান্ট। আর নিজে থেকেই খুঁজে নিক সাফল্যের রাস্তা।

শুক্রবার ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ (ইস্ট))’-এ হাজির ছিলেন সাবেক এই অধিনায়ক, সেখানেই এসব কথা বলেছেন তিনি।

সবশেষ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও পান্টের ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং নিয়ে চূড়ান্ত সমালোচনা হয়েছিল। ফলে তিনি এখন আতশ কাচের নিচে। তা সত্ত্বেও পান্টের ওপর অগাধ আস্থা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ভবিষ্যতের কথা ভেবে তার পাশেই থাকবে দল।

গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই বার্তাই দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন পান্টের পাশে না-থাকাটা তার প্রতি অসম্মানজনক হবে। শুধু বিরাটই নন রোহিতও তাকে ব্যাক করছেন। বলেছেন পান্ট একজন ম্যাচ-উইনার।

তবে সৌরভ কিন্তু কোহলি-রোহিতের দলে হাঁটেননি। তিনি বলছেন, ‘পান্ট এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠুক। সেটা তার জন্যেই ভালো। সে নিজে কানে শুনুক। আর সাফল্যের রাস্তা খুঁজে নিক। তার ওপর চাপ থাকবেই। ওই এই চাপের মধ্যদিয়ে গিয়েই নিজের পথ খুঁজে পাবে। আর প্রতিদিন একটা করে ধোনি পাওয়া সম্ভব নয়। ধোনি যা অর্জন করেছে সেই জায়গায় পান্টের যেতে ১৫ বছর লাগবে।’

ধোনির ভবিষ্যৎ প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে তার নিয়ে তাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই বিসিসিআই’র। তার ব্যাপারে কোহিল এবং নির্বাচকদের সঙ্গে কথা বলছি। ভবিষ্যতে আমরা সময় আসলে ধোনির ভবিষ্যৎ নিয়ে কথা বলব।’

Tags: ধোনিপান্টভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

দেশে আসলো আরও ৪ হাজার টনের বেশি পেঁয়াজ

Next Post

সৃজিত-মিথিলার নতুন অধ্যায় শুরু

Next Post

সৃজিত-মিথিলার নতুন অধ্যায় শুরু

আঁখির দিনে অন্যরা আড়ালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT