চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধীর গতিতে সড়ক উন্নয়ন কাজে চকবাজারে ভোগান্তি

শাকের আদনান by শাকের আদনান
10:23 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A

পাইকারী ব্যবসার প্রাণকেন্দ্র রাজধানীর চকবাজারে ধীর গতিতে চলা সড়ক উন্নয়নের কাজে ৬ মাস ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। যানবাহন চলা তো দূরের কথা, হাঁটা চলাতেও কষ্ট। সেইসঙ্গে যুক্ত হয়েছে এতোদিনের জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপের দুর্গন্ধ।

রোজার ঈদের পর থেকে চকবাজারের উর্দু রোড, সার্কুলার ও জেলখানা রোড এবং সোয়ারীঘাট এলাকায় রাস্তার ড্রেন সংস্কারের জন্য পাইপ এনে ফেলে রাখা হয়। তখন থেকেই ভোগান্তি শুরু।

মাস দু’য়েক আগে রাস্তার উন্নয়ন কাজ শুরু হলেও তা চলছে ধীর গতিতে। রাস্তার অধিকাংশ অংশ বন্ধ থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

রাস্তার এই বেহাল দশার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা চকবাজারে আসতে পারছেন না। ক্ষতির মাশুল গুণতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের।

এছাড়া ময়লা নেয়ার গাড়ি আসতে না পারায় আবর্জনার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এসব বিষয় নিয়ে ওই স্থানে উপস্থিত সাব ঠিকাদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও ক্যামেরা দেখে সরে পড়েন তারা।

সময়ক্ষেপণ না করে দ্রুত সড়ক মেরামতের দাবি এলাকাবাসীর।

ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত:

Tags: চকবাজারসড়কসড়ক উন্নয়ন
Previous Post

অভিবাসী অন্তপ্রাণ এক বাংলাদেশি কোরিয়ানের সিনেমা স্বপ্নযাত্রা

Next Post

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

Next Post

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

কাবুল-ইন্টারকন্টিনেন্টাল-সন্ত্রাসী হামলা

আফগানিস্তানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ত্রাসী হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT