চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধার কমেনি, ফিরেই দেখালেন শারাপোভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 27, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকলেও ধার যে একটুও কমেনি সেটা দেখিয়ে দিলেন মারিয়া শারাপোভা। প্রায় দেড় বছর পর কোর্টে নেমে প্রথম ম্যাচেই দুরন্ত জয় তুলে নেন টেনিসের গ্ল্যামার গার্ল।

গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় ডোপ পরীক্ষায় শারাপোভার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়। দুই মাস পর মার্চের শুরুতে এ খবর জানায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। দুই বছরের জন্য তারা নিষিদ্ধ করে রুশ তারকাকে।

তবে ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন স্পোর্টসের (সিএএস) কাছে আবেদন করলে শারাপোভার নিষেধাজ্ঞা কমে দাঁড়ায় ১৫ মাসে।

গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে হারের পর প্রথমবার কোর্টে নামেন শারাপোভা। কোর্টে নেমেই দেখিয়ে দিলেন ফুরিয়ে যাননি। খেলার বাইরে থাকলেও নিজের ফিটনেস ধরে রেখেছেন ভালোভাবেই।

স্টুটগার্ট ওপেনের প্রথম রাউন্ডে রবার্তা ভিঞ্চিকে ৭-৫, ৬-৩ গেমে হারান শারাপোভা। ১১ এইচ ও ৩৯ উইনারে দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি। পরের রাউন্ডে সাবেক এক নম্বর তারকা একতারিনা মাকারোভার মুখোমুখি হবেন এই রাশিয়ান তারকা।

দীর্ঘদিন পর কোর্টে ফিরে দারুণ অভ্যর্থনা পেয়েছেন শারাপোভা। কোর্টে আসার সময় সবার কাছ থেকে হাততালি পেয়েছেন। তার প্রতিদান ৩০ বছর বয়সী দিয়েছেন দারুণ এক জয়েই।

ম্যাচ শেষে মুগ্ধ শারাপোভার মন্তব্য, ‘এ দিনটির জন্য অনেক সময় অপেক্ষা করেছি আমি।’

Tags: টেনিসমারিয়া শারাপোভা
Previous Post

দেশের প্রথম ‘ডিজিটাল আইল্যান্ড’ মহেশখালী

Next Post

বলিউডের ষ্টাইলকন্যারা

Next Post

বলিউডের ষ্টাইলকন্যারা

মা সবসময় বলতেন, তুমি বিসিএসে প্রথম হবে: সাকলায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT