চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানের জেলা দিনাজপুরে বাণিজ্যিকভাবে ফুলের চাষ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:45 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2020
in জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুরে ফুলের চাষের জন্য প্রস্তুত ফুলের ক্ষেত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত বরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন উত্তরের শষ্য ভান্ডার দিনাজপুরের ফুল চাষীরা। কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ অঞ্চলে ফুল চাষ। ফুল চাষ করে ঘুরছে এ জেলার অসংখ্য কৃষকের ভাগ্যের চাকা। জেলায় প্রচুর ফুল পাওয়া যাচ্ছে।

ফুল চাষ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি গ্রাম এখন ফুলের গ্রাম হিসেবে পরিচিত। নতুন বছরে ফুল ভালো বিক্রি হওয়ায় দোকনিরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

দিনাজপুরের অসংখ্য কৃষক এখন বাণিজ্যিকভাবে ফুল চাষে ঝুকে পড়েছেন। ফুল আবাদ করে কৃষকরা অধিক লাভের মুখ দেখছেন। বিরলের রবিপুর এলাকার ফুলচাষী শমশের জানান, তিনি ৮ শতাংশ জমিতে পরীক্ষামূলক ফুলচাষ করেন। ফুলের ভালো ফলন হওয়ায় তিনি বেশ লাভবান তাতে। তিনি আগামীতে এক বিঘা জমিতে ফুলচাষের প্রস্তুস্তি নিচ্ছেন।

এলাকার মোকাররম হোসেন ও মকছেদ আলীর ভাগ্য বদলে দিয়েছে ফুল। অন্যের জমি ইজারা নিয়ে ফুল চাষ করেছেন তারা। সেই ফুল বাগান থেকে তারা বছরে আয় করছেন দুই লাখ টাকা। মকছেদ আলী’র বর্তমানে এক বিঘা ৮ শতাংশ জমিতে রজনীগন্ধা, গোলাপ, গাঁধা ও গাজরা ফুল চাষ করছেন। বাড়ির পাশে ৯ শতাংশ জমিতে রয়েছে গাজরা ফুল। এছাড়া মোকাররমের এক বিঘা ৫ শতাংশ কাঠা জমিতে রয়েছে গোলাপ, রজনীগন্ধা ও গাঁধা ফুল।

মকছেন বলেন, ফুল চাষে লোকসানের সম্ভাবনা নেই। ঠিকমত পরিচর্যা ও চাষ করতে পারলে প্রচুর লাভ হয়।

ফুলের বাজার দর কম-বেশি হয় জানিয়ে মোকাররম বলেন, ‘প্রতি পিচ গোলাপ বিক্রি করি ৫ টাকা, রজনীগন্ধা ৬ টাকা ও গাঁধা ফুল ১ হাজার ১৫০ টাকা। প্রতিদিন বিক্রি করা দামের তারতম্য ঘটে। বিশেষ দিনগুলোতে ফুলের দাম বেশি হয়।’

সোনালী রঙের ফুলের ছবি, ফুলের পাপড়ি বিশদে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ ফুলচাষী ইসাহাক আলী জানান, ‘তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। তবে ফুলের ব্যবসা করে বর্তমানে অবস্থা ভালো। গাদা, গাজরা, গোলাপ, রজনী গন্ধা, বেলী ও কাঠ বিড়ালীসহ বিভিন্ন প্রকার ফুল আবাদ হচ্ছে এ জেলায়। ফুল ফোঁটার বন্ধ মৌসুম অর্থাৎ অসময়েও জেলায় প্রচুর ফুল পাওয়া যায়।

প্রতিদিন ফুল কেনার জন্য বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে নগদ টাকায় জমি থেকে ফুল কিনে নিয়ে যায়। ফুলের ব্যাপক চাহিদা থাকায় এবং লাভজনক ফসল হওয়ায় অনেক শিক্ষিত বেকার যুবকও ফুল চাষে ঝুকছেন। জমি ফেলে না রেখে ফুল চাষ করছেন তারা। ফুল তোলা আর মালা গাঁথার কাজেও জড়িয়ে পড়েছেন অনেকে। বিশেষ করে সংসারের কাজ ও পড়া-লোখার অবসরে নারীরা ফুলের মালা তৈরী’র কাজ করে বাড়তি আয় করছেন।

রঙিন পটভূমিতে ফুলের পাত্রে ফুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ জেলা সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ, চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলায় ৫০ একর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। উৎপাদিত এসব ফুল এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল জানান, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া ফুল চাষের জন্য দারুন উপযোগী। তাই ফুল চাষ সম্প্রসারণে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

ধানের জেলা দিনাজপুরে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। এ ফুল চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এ ফুলের ভালো দাম পেলে এ অঞ্চলে ফুল চাষের পরিধি আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা।

Tags: দিনাজপুরফুলফুলচাষবসন্ত বরণবিশ্ব ভালোবাসা দিবস
Previous Post

স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ হলেন স্বামীও, অবস্থা আশঙ্কাজনক

Next Post

জাহালমের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে রায় যেকোন দিন

Next Post
একজন পুরুষ ব্যক্তি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহালমের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে রায় যেকোন দিন

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে বিবাদে জড়িয়ে শাস্তি পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উচ্ছৃঙ্খল’ ভারতীয় যুবাদের কঠিন শাস্তি চান আজহার-কপিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT