চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধাওয়ানের বিশ্বকাপ শেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 19, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

তিন সপ্তাহের চোটে আগেই বিশ্বকাপের অনেকটা শেষ হয়ে গিয়েছিল শেখর ধাওয়ানের। তারপরও অপেক্ষায় ছিল ভারত, আসরের শেষদিকে যদি পাওয়া যায় তাকে। সেই চাওয়া পূরণ হচ্ছে না, আঙুলের চোট বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে বাঁহাতি ওপেনারকে।

৯ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান ধাওয়ান। একবার নয়, ম্যাচে দুইবার আঘাত পান তিনি। কোল্টার-নাইলের পর প্যাট কামিন্সের বলও আঘাত হানে। ম্যাচে পরে আর ফিল্ডিংই করতে পারেননি। পরিবর্তে পুরো ইনিংসে ফিল্ডিং করেন রবীন্দ্র জাদেজা।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, চোট সারতে দুই সপ্তাহ থেকে আরও বেশি সময় লাগতে পারে ধাওয়ানের। সেরে উঠলেও সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ে নামা যাবে না। বাধ্য হয়ে ধাওয়ানের বিশ্বকাপ খেলার সম্ভাবনায় ইতি টেনে দিল বিসিসিআই।

এরইমধ্যে ধাওয়ানের বিকল্প হিসেবে ভারত থেকে উড়িয়ে আনা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশভ পান্টকে। পাকিস্তান ম্যাচের আগেই স্কোয়াডের সঙ্গে যোগ দেন তিনি। তখনই অবশ্য ধাওয়ানের বিকল্প হিসেবে তার আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করেনি ভারত। এবার আনুষ্ঠানিকতাও সারতে হবে।

চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন ধাওয়ান। শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেন। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের হয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভালো করেছেন এ বাঁহাতি। এসব ইভেন্টে করেছেন ছয়টি সেঞ্চুরি।

Tags: বিশ্বকাপ-২০১৯ভারতশেখর ধাওয়ান
Previous Post

নির্বাচনী প্রচারণায় নেতা সজল!

Next Post

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে কেমন থাকবে আবহাওয়া?

Next Post

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে কেমন থাকবে আবহাওয়া?

মালয়েশিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় চারজন অভিযুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT