চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের ভয়াবহ তথ্য হাইকোর্টে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:47 অপরাহ্ন 03, মার্চ 2021
in সম্পাদকীয়
A A
একজন নারী মুখ ঢেকে হাত দিয়ে রক্ষা করছেন, বজ্রপাতের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দুটি বিষয় বেশ আলোচিত, একটি হচ্ছে সড়কে হত্যা আর অন্যটি ধর্ষণ-গণধর্ষণ। সেই ধর্ষণের একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে পুলিশপ্রধানের পক্ষে হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে। গত ৫ বছরে দেশের বিভিন্ন থানায় ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণের মামলা হয়েছে।

ধর্ষণের ঘটনা চরম আলোচিত বা ধর্ষণের পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেই তা সাধারণত জানাজানি হয়, নয়তো আইনের খাতায় লেখা হয়। এর বাইরে সমাজ ও লোক লজ্জার ভয়ে বহু ঘটনা চাপা পড়ে যায়। করোনার মতো বহু রোগ-জীবাণু মানুষকে আক্রমণ করে আসছে যুগের পর যুগ ধরে, তবে সেসব জীবাণু নিয়ন্ত্রণে আনতে মানুষ তার জ্ঞান-বিজ্ঞান কাজে লাগিয়ে একসময় সফল হয়। কিন্তু ধর্ষণকাণ্ডের বিষয়টা যেন সম্পূর্ণ উল্টো, এটা যেন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না!

দেশে গত ২০১৬ থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত সময়ে পুলিশের হিসেব ও তথ্য অনুসারে, থানায় ধর্ষণের মামলা দায়েরের সংখ্যা বাড়ছে। যার মধ্যে গত দুই বছরে বেশি মামলা হয়েছে। ২০১৬ সালে দায়ের হওয়া মামলার সংখ্যা ৪ হাজার ৩৩১টি। ২০১৭ সালে ৪ হাজার ৬৮৩টি। ২০১৮ সালে হয় ৪ হাজার ৬৯৫টি মামলা। ২০১৯ সালে ৬ হাজার ৭৬৬টি মামলা করা হয়। গত বছরের অক্টোবর পর্যন্ত ধর্ষণের অভিযোগে ৬ হাজার ২২০টি মামলা হয়েছে। সব মিলিয়ে গত ৫ বছরে থানায় দায়ের হওয়া ধর্ষণের মামলা ২৬ হাজার ৬৯৫টি।

ধর্ষণের মতো শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে মধ্যস্থতা, সালিস বা মীমাংসা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং ইতিপূর্বে এ বিষয়ে দেওয়া তিনটি রায়ের নির্দেশনা বাস্তবায়ন চেয়ে গত বছরের ১৯ অক্টোবর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে একটি রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২১ অক্টোবর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। সেদিন হাইকোর্ট ধর্ষণের ঘটনায় মধ্যস্থতা, সালিস বা মীমাংসা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। একই সঙ্গে ধর্ষণের ঘটনায় গত পাঁচ বছরে সারা দেশের থানা, আদালত ও ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে, তা জানিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। সে অনুসারে পুলিশপ্রধান (আইজিপি) ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষে রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দাখিল করেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এ প্রতিবেদন উপস্থাপিত হয়।

ধর্ষণের কারণ হিসেবে অপসংস্কৃতির প্রভাব এবং আইনের শাসন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করা হয়ে থাকে নানা প্রেক্ষাপটে। নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ক আইনগুলোর সঠিক প্রয়োগ ও সামাজিক-প্রাতিষ্ঠানিক পর্যায়ের ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো দরকার বলে আমরা মনে করি। তাহলে হয়তো ধর্ষণ নামক এই ঘৃণিত অপরাধ ধীরে ধীরে কমে আসবে।

Tags: ধর্ষণসম্পাদকীয়হাইকোর্ট
Previous Post

জরুরি প্রয়োজনে সাড়ে ৫ লাখ টন চাল আমদানির উদ্যোগ

Next Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিদ্যুতে ঋণ!

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিদ্যুতে ঋণ!

বাংলাদেশে করোনা টিকা গ্রহণের জন্য মানুষ অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ভ্যাকসিন নিলেন এক লাখ ১৮ হাজার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT