চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে রাবিতে মানববন্ধন

সুব্রত গাইন by সুব্রত গাইন
7:35 অপরাহ্ন 05, এপ্রিল 2018
in শিক্ষা
A A

‘দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন: কেউই জন্মগতভাবে ধর্ষক নয়। সবাই জন্মগতভাবে স্বাধীন, তবে এই স্বাধীনতার একটা নির্দিষ্ট কাঠামো থাকে। এজন্য সমাজ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আজকের সমাজ ব্যবস্থা, পরিবেশ একজন ব্যক্তিকে ধর্ষক হিসেবে তৈরি করে।

‘এজন্য সমাজে সচেতনতা বৃৃদ্ধি করতে হবে। আমাদের স্বভাব নিজেদের উপর আঘাত না আসা পর্যন্ত প্রতিবাদ না করা। ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সকলের উচিত সমাজের যেকোন অপরাধের প্রতিবাদ করা’, বলেন আশিকুর রহমান।

অন্য বক্তারা বলেন: দেশে প্রতিদিনই ধর্ষণের ঘটনা ঘটে চলছে। সম্প্রতি এ সংখ্যা এত বেড়ে গেছে যে ধর্ষণকারীদের লোলুপ দৃষ্টি থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। সামাজিক মূল্যবোধের অভাব আর অপরাধের শাস্তি না হওয়া এসব ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ।

তারা বলেন: ধর্ষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হলেও তা বেশি দিন স্থায়ী হয় না। তাই ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে।

ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন তমাশ্রী দাস, রবিউল ইসলাম, সৌরভ প্রমুখ। প্রায় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Tags: মানববন্ধনরাবি
Previous Post

বাচসাসের ৫০ বছর পূর্তি

Next Post

ভক্তরা না থাকলে ২৮ দিনও হাঁটতে পারতাম না: আইয়ূব বাচ্চু

Next Post

ভক্তরা না থাকলে ২৮ দিনও হাঁটতে পারতাম না: আইয়ূব বাচ্চু

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনে ইমপ্রেসের রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT