চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষকদের বিরুদ্ধে আত্মরক্ষায় নারীকেই এগিয়ে আসতে হবে

মালবিকা শীলা by মালবিকা শীলা
12:05 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2017
in মতামত
A A

ধর্ষণ হচ্ছে একজন নারী অথবা শিশুর ওপর করা নিষ্ঠুরতম একটি অপরাধ। একজন প্রাপ্তবয়স্ক মেয়ে হয়তো সেই মুহূর্তে নিজেকে রক্ষা করার জন্য হাতের কাছে যা পাওয়া যায় তাই নিয়ে আক্রমণ করতে পারেন, একটি শিশুর জন্য আত্মরক্ষা করাটা কঠিন। ধর্ষকের সংখ্যা যদি একের অধিক হয়, তখন আত্মরক্ষাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়!

ধর্ষকের দিক থেকে একটা বিষয় দেখি, তাদের মূল লক্ষ্য থাকে নির্জনতা, যেখানে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, তারপরেই তার চেষ্টা থাকবে মেয়েটির হাত, পা, মুখ বন্ধ করে অথবা বেঁধে দেওয়ার, যাতে আক্রান্ত মেয়েটি চিৎকার না করতে পারে, বাধা না দিতে পারে। হঠাৎ আক্রমণে আত্মরক্ষার খুব স্বাভাবিক উপায়ও তখন মাথায় আসার কথা না। এরকম পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে ক্যালকুলেটিভ চিন্তা করা অসম্ভব।

লিঙ্গ কর্তনের জন্য প্রয়োজনীয় অস্ত্র আক্রান্ত মানুষের হাতের নাগালে থাকবে কি? যে আক্রমণ করবে, সে তো প্রথমেই ভিক্টিমের হাত কব্জায় আনার চেষ্টা করবে। দা, বটি অথবা ছুরি আনার সময়টুকু কি ওরা পাবে?

ধরা যাক মেয়েরা বাইরে যাওয়ার সময় ব্যাগে ছুরি অথবা ব্লেড রাখল, আজকালকার দিনে সবার কাছেই মোবাইল থাকে, ধর্ষক তো প্রথমেই মোবাইল আর ব্যাগ ছিনিয়ে নেবে, যেন ভিক্টিম কারো সাথে যোগাযোগ করতে না পারে।

শিশুদের বাবা-মাকে নিজেদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব থেকে শুরু করে প্রতিবেশী, প্রাইভেট টিউটর, ড্রাইভার, কাজের লোক সবার সম্পর্কেই সজাগ থাকতে হবে, সন্তানের সাথে কথা বলে বুঝিয়ে দিতে হবে, কারো কোনো আচরণ অস্বস্তিকর মনে হলে, ভয় না পেয়ে বাবা মায়ের কাছে সেটা বলে দিতে। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। স্কুল, হস্টেল, আবাসিক মাদ্রাসায় শিক্ষকদের সচেতন হতে হবে। বাচ্চাদের গায়ে কেউ অসদুদ্দেশ্য নিয়ে হাত দিলে ওরা যেন তা কর্তৃপক্ষকে জানায়।
ঘরে অথবা বাইরে মেয়েদের নিরাপত্তার জন্য মেয়েদের নিজেদেরকেই শক্ত হতে হবে। কেউ আক্রমণ করতে এলে তাকে প্রতিহত করতে যা যা করা সম্ভব করতে হবে। হোক সেটা লিঙ্গ কর্তন অথবা হত্যা। যে কোনো ট্রমায় অনেক সময় মানুষের গায়ে আসুরিক শক্তি ভর করে। নিজেকে দুর্বল না ভেবে রুখে দাঁড়ান। অলংকারের দিকে নজর না দিয়ে প্রয়োজনে শিখদের মতো কৃপাণ সাথে রাখতে হবে। যদি দশটি মেয়েও রুখে দাঁড়াতে পারেন, কোটি কোটি লোক এই মেসেজ পেয়ে যাবে। আসুন, পরবর্তী প্রজন্মকে ধর্ষণ বিরোধী শিক্ষা দিয়ে বড় করার আগে এই প্রজন্মের অসভ্যগুলোকে হাতেনাতে শিক্ষা দেই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: ধর্ষণনারী
Previous Post

বায়ু দূষণের কারণে নানা রোগে আক্রান্ত মানুষ

Next Post

টেলিভিশনে দেখা যাবে ‘বাহুবলী টু’

Next Post
‘বাহুবলী : দ্য কনক্লুশন’ ছবির পোস্টার

টেলিভিশনে দেখা যাবে 'বাহুবলী টু'

গ্যাস জ্বালানি ও বাতি আলো, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নাইজেরিয়া হবে না, মিয়ানমারও হবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT