চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষককে দলে টেনে বিপাকে স্কটিশ ক্লাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
Scottish football player in white jersey during match. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতকালীন দলবদলে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব রেইথ রোভার্সে যোগ দিয়েছেন দেশটির ফরোয়ার্ড ডেভিড গুডউইলি। ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত এ খেলোয়াড়কে দলে টেনে ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়েছে ক্লাবটি।

গুডউইলির সাইনিংয়ের দুই দিনের মাথায় ভক্ত, স্পন্সর হারাতে শুরু করেছে রোভার্স। ঘটনাকে কেন্দ্র করে ক্লাবের বেশকিছু খেলোয়াড় এবং পরিচালক দল ছাড়ার ঘোষণাও দিয়ে ফেলেছেন।

স্কটিশ লেখক ও রেইথ রোভার্সের অন্যতম স্পন্সর ভ্যাল ম্যাকডরমিড বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুপক্ষের চুক্তিকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন, তীব্র সমালোচনা করেছেন। সঙ্গে পরের মৌসুমে ক্লাবটির শার্টের স্পন্সরশীপ বাতিলের ঘোষণাও দিয়েছেন।

‘ধর্ষক ডেভিড গুডউইলিকে দলে নেয়ায় সকালে আমি রেইথ রোভার্সের সাথে সাহায্য চুক্তির ইতি টেনেছি। ঘৃণ্য এ পদক্ষেপের কারণে পরের মৌসুমে শার্টের স্পন্সরশীপও বাতিল করেছি। এটি একটি সম্প্রদায় বা পারিবারিক ক্লাব হওয়ার যোগ্য নয়।’

‘গুডউইলি তার ধর্ষণের জন্য কখনো অনুশোচনাও প্রকাশ করেনি। স্টার্কস পার্কে তার উপস্থিতি ক্লাবের জন্য একটি অধ্যায় হয়ে থাকবে। এই সিজনের টিকেটও ছিঁড়ে ফেলব। জানি ব্যাপারটি আমাদের মতো ভক্তদের জন্য কতোটা হৃদয়বিদারক।’

অপ্রত্যাশিত চুক্তির সিদ্ধান্তটি দলের প্রয়োজনে নেয়া হয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভক্তদের একতাবদ্ধ থাকতেও অনুরোধ করেছে।

‘দশ বছর আগের ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। ক্লাব হিসাবে আমরা পুনর্বাসনকে সম্পূর্ণভাবে সমর্থন এবং উৎসাহিত করি। কয়েকটি বিশেষ কারণ আমাদের এ সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটি ফুটবলের স্বার্থে নেয়া একটি সিদ্ধান্ত।’

২০১১ সালের জানুয়ারিতে ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ফুটবল থেকে ছিটকে যান গুডউইলি। ২০১৭ সালে আদালতের এক নির্দেশের পর আবারও মাঠে ফেরার সুযোগ পান ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

Previous Post

সিয়াম-পরীর ছবিতে জাফর ইকবালের গান

Next Post

৯০ দেশ ও ২ হাজারের বেশি অ্যাথলেটে গড়াচ্ছে বেইজিং অলিম্পিক

Next Post
চীনের খেলোয়াড়রা বেইজিং অলিম্পিক হকি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ দেশ ও ২ হাজারের বেশি অ্যাথলেটে গড়াচ্ছে বেইজিং অলিম্পিক

গাজীপুরে জনসমাগম, পুলিশ ও যানবাহনের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে একদিনে ৮ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT