চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধর্ম-রাজনীতি যার যার, বঙ্গবন্ধু শেখ মুজিব সবার’

জহির মুন্না by জহির মুন্না
12:18 পূর্বাহ্ন 29, আগস্ট 2015
in বিনোদন
A A

ধর্ম, রাজনীতি যার যার, বঙ্গবন্ধু শেখ মুজিব সবার। এই চেতনায় গতকাল ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় আলোকিত হয়ে উঠেছিলো জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার হল।

বঙ্গবন্ধুর জীবন দর্শন, রাজনৈতিক দর্শন, স্বপ্ন ও সংগ্রাম, তাঁর বিভিন্ন সময়ের সংগ্রামী ছবি অঙ্কনে বাংলাদেশ লোকনাট্য দলের প্রযোজনায় এবং লিয়াকত আলী লাকী’র গ্রন্থনা ও নির্দেশনায় ‘মুজিব মানে মুক্তি’ নাটকটি মঞ্চস্থ হয়ছে।

ঐতিহাসিক এই নাট্য আখ্যান নির্মাণে লোকনাট্য দলের কর্মীরা দারুণ মুন্সিয়ানার পরিচয় রেখেছেন। শোকের মাস আগস্টকে স্মরণ করতে দলটির এ উদযাপনেও ছিল একটু ব্যতিক্রমী পরিবেশনা। শুরুতেই রাখা হয় ছোট্ট একটি আলোচনা সভা। 
তারপর অসাধারণ আবেগ আশ্রিত কাব্যিক শিল্পের মধ্যদিয়ে শুরু হয় নাটক। একে একে উঠে আসে আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা, দ্রোহ ও স্বপ্ন বিনির্মাণের মুল কথা। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেইশ বছরের পাকিস্তানি অপশাসন, একাত্তুরের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে দেশ গঠন এবং তার মহাপ্রয়াণের ঘটনাগুলো দারুণভাবে মঞ্চে তুলে ধরা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর, যৌবন, মহান সংগ্রামী জীবন ও মহাপ্রয়াণের দৃশ্যাবলী  চমকপ্রদ কোরিওগ্রাফী ও আলোক প্রক্ষেপণে ফুটে ওঠে সবার সামনে। সম্পূর্ণ অডিও ট্রাকের উপর মঞ্চস্থ নাটকে অংশগ্রহণকারী শিল্পীদের ছিলো দারুণ শৈল্পিক শারীরিক কসরত। সবমিলে প্রতিটি দৃশ্যে দর্শকদেরকে নিয়ে যাচ্ছিল ইতিহাসের এক একটি প্রেক্ষাপটে। বিশেষ করে বঙ্গবন্ধু চরিত্রটি ছিল মুগ্ধ হবার মতই। দশর্কের জন্য নাটকের শেষ মুহূর্তটির ঘোর কাটানো ছিল বেশ কঠিন। বঙ্গবন্ধু চরিত্রের মাধ্যমে দীর্ঘক্ষণ আঙ্গুল উচিয়ে রেখে যে প্রত্যয়ের মধ্যদিয়ে নাটকের সমাপ্তি ঘটল তা মনের মাঝে বার বার স্মরণ করিয়ে দেয়-“যেখানে ঘুমিয়ে আছো, শুয়ে থাকো বাঙালির শ্রেষ্ঠ প্রেমিক। তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয় কণ্ঠ, সৌর্য আর অমিত সাহস।”
এ প্রসঙ্গে, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় শিল্পী ও এ দলের অন্যতম কর্মী জিয়াউদ্দিন শিপন বলেন, এতো বড় চরিত্র নিজের মধ্যে ধারণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ। নাটক শেষ হয়ে গেলেও এ চরিত্র থেকে বের হওয়া যায় না।
লোকনাট্য দলের প্রধান অধিকর্তা ও এই নাটকের স্বপ্নদ্রস্টা লিয়াকত আলী লাকী বলেন, সেই ষাটের দশক থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ছিলেন। তারপর ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে যে দুর্যোগ নেমে আসে সেটিই তুলে ধরার চেষ্টা করেছি এ নাটকে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়েতো কতো ধরনের কাজ হচ্ছে তারপরও তাকে জেনে শেষ করা যায় না। এমন একটি চরিত্রকে মাত্র ৫০ মিনিটে নাট্যরূপে নিয়ে আসা অত্যন্ত কঠিন একটা কাজ। যেটি লোকনাট্য দল আন্তরিকতার সাথে চেষ্টা করে যাচ্ছে। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তাবৃন্দ কয়েকশ সুধীজনের সামনে জাতির পিতার সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন। আলোচক ছিলেন নাট্য ব্যক্তিত্ব আতোয়ার রহমান ও রামেন্দু মজুমদার। লোকনাট্য দলের প্রধান অধিকর্তা লিয়াকত আলী লাকী। 
এছাড়াও আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, গ্রপ থিয়েটার ফেডারেশনের  সাধারণ সম্পাদক আক্তারুজামান। সংক্ষিপ্ত আলোচনা শেষে শুরু হয় নাটক।

উল্লেখ্য বাংলাদেশ লোকনাট্য দল আধুনিক নাট্যমনস্ক দর্শকদের জন্য নিরলস স্পৃহা নিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটক উপহার দিয়েছে। এরমধ্যে ‘কঞ্জুস’, ‘সিদ্ধিদাতা’, ‘মাঝরাতের মানুষেরা’, ‘লীলাবতী আখ্যান’ অন্যতম।  

Previous Post

ইরিকার আঘাতে ডোমিনিকায় নিহত ২০

Next Post

বলিউড তারকাদের ভাই-বোন

Next Post

বলিউড তারকাদের ভাই-বোন

হজ-ওমরার নামে মানবপাচারে কঠোর শাস্তি: ধর্মমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT