চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ম প্রতিমন্ত্রীর স্মরণে ইসলামিক ফাউন্ডেশনের শোকসভা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
3:20 অপরাহ্ন 21, জুন 2020
in প্রবাস সংবাদ
A A
অনলাইন শোকসভায় ধর্ম প্রতিমন্ত্রীর স্মরণে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোকসভা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুদ এর সঞ্চালনায় ভার্চুয়াল এই শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নূরুল ইসলাম।

শোকসভায় আলোচনা পর্বে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ, সৌদি আরবের পবিত্র কাবাঘর, মদিনা মসজিদে নববীর শীর্ষস্থানীয় আলেমগণ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেম ওলামাদের নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন আয়োজন, বাংলাদেশের বিদ্যমান শীর্ষ আলেমদের সমন্বয়, বিশেষ করে সুন্নি কাওমি, আলিয়া, মতাদর্শের শীর্ষ আলেমদের মধ্যে সমন্বয় সৃষ্টি, তাবলীগ জামাতের টঙ্গী ইজতেমা নিয়ে সমস্যা সমাধান, করোনা ভাইরাস ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া ইমামদের মধ্যে খাদ্য এবং অর্থ সহায়তা প্রদান, মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়গুলোর উন্নয়নে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা তুলে ধরা হয়।

এছাড়া গত বছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা, প্রথমবারের মতো সৌদি আরবের বদলে বাংলাদেশি হাজীদের জন্য মক্কা ইনিশিয়েটিভের আওতায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন এর ব্যবস্থা করা, বাংলাদেশের বেসরকারি ট্রাভেল এজেন্সিদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) এর সাথে সুসম্পর্কের মাধ্যমে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় আগত হাজীদের নিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পাদন বিষয়েও কথা হয় সেখানে।

আলোচনায় কিশোরগঞ্জের শোলাকিয়া ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিন উল্লাহ নূরী, জেদ্দাস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ মাকসুদুর রহমান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন তসলিম, সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, ধর্ম প্রতিমন্ত্রীর সহধর্মিনী, প্রতিমন্ত্রীর এপিএস শেখ নাজমুল হক সৈকত, ঢাকার মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন, গোপালগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয় এবং এর জেলা পর্যায়ে কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহসহ সম্প্রতি করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত এবং কোভিড-১৯এ আক্রান্তদের সুস্থতা কামনা করে বিশেষ মোনজাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

Tags: ইসলামিক ফাউন্ডেশনধর্ম প্রতিমন্ত্রীশোক সভা
Previous Post

বাবা স্মরণে রুমানা গাইলেন ‘আয় খুকু আয়’

Next Post

করোনাভাইরাস: লেবাননে ইথিওপিয়ার গৃহকর্মীদের বিনা বেতনে ছাঁটাই

Next Post
দুটি গৃহকর্মী মাস্ক পরা, একজনের মুখের দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: লেবাননে ইথিওপিয়ার গৃহকর্মীদের বিনা বেতনে ছাঁটাই

বাবা দিবস উপলক্ষে বলিউড তারকাদের পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের বাবা দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT