চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় কারণে উত্তর প্রদেশের ভ্রমণ প্রচারপত্রে নেই তাজমহলের নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 09, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশের পর্যটন বিভাগ থেকে গত সপ্তাহে প্রকাশিত নতুন এক ভ্রমণ বিষয়ক প্রচারপত্রে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের নাম বাদ দেয়া হয়েছে। তাজমহলের ইতিহাস ইসলাম ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এমনটি করা হয়েছে অভিযোগ করে সাম্প্রদায়িক এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হচ্ছে।

৩২ পৃষ্ঠার ওই প্রচারপত্রে রাজ্যের চলতি এবং আসন্ন বেশ কয়েকটি পর্যটন প্রকল্পের কথা কথা ছাড়াও, বেশ কিছু বিখ্যাত পর্যটন স্থানসমূহের উল্লেখ রয়েছে। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি নেতা যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের ক্ষমতায় আসার ছয় মাস পর এই প্রচারপত্র প্রকাশ করা হয়।

প্রচারপত্রে বর্ণিত স্থানের মধ্যে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গোরকপুর শহরে যে মন্দিরের প্রধান পুরোহিত, সেই মন্দির ও অন্যান্য ধর্মের স্থাপনা নিয়ে কথা থাকলেও রাজ্যের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থাপনা তাজমহলের কোনো উল্লেখ নেই। ‘উত্তর প্রদেশ পর্যটন: এক বিপুল সম্ভবনা’ শীর্ষক এই প্রচারপত্রটি প্রকাশ করেন পর্যটন প্রতিমন্ত্রী রিটা বাহুগুনা জোশি।

ওই প্রচারপত্রে তাজমহল নিয়ে কোনো কথা না থাকায় তা নিয়ে বিস্ময় ও ক্রোধ তৈরি হয়েছে। সাংবাদিক, রাজনীতিক এবং সাধারণ মানুষের অনেকে সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাজমহল নিয়ে রাজনীতি করছে এমন অভিযোগ করে লেখক সোহেল হাশমি। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর বোঝা যাচ্ছে যে ভারত মানেই হিন্দু। তাজমহল তাদের সংস্কৃতির ধারণার মধ্যে পরে না। তারা ভারতীয় সংস্কৃতিকে হিন্দু ও মুসলমানে ভাগ করেছে।

Tags: উত্তর প্রদেশতাজমহল
Previous Post

হকিতে দারুণ কিছুর আশায় বাংলাদেশ

Next Post

শিরোনামহীনে ভাঙন: কী চাইছেন ভক্তকূল?

Next Post

শিরোনামহীনে ভাঙন: কী চাইছেন ভক্তকূল?

বাংলাদেশ ক্রিকেট দলের পুরুষ দল, মাঠে প্রস্তুত, প্রতিরোধের ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিরোধের সেই দুই ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT