চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মভিত্তিক রাজনীতিই সংখ্যালঘু নির্যাতনের কারণ

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
8:22 পূর্বাহ্ন 11, নভেম্বর 2016
in বাংলাদেশ
A A
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা

রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না উল্লেখ করে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বলেছেন, রাষ্ট্র যতদিন ধর্মের বেড়াজাল থেকে মুক্ত হতে না পারবে, ততদিন নাসিরনগর বা রামুর মতো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অব্যাহতই থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর-মন্দিরে হামলা কিংবা রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় মূলত ধর্মকেই কাজে লাগানো হয়েছে বলে মনে করেন তারা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতির চর্চাই যে সাম্প্রতিক সময়ে এসব হামলার কারণ; সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই কথাটাই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি অনেকদিন ধরেই বলে আসছে। ৭২ সালের সংবিধানে ধর্মকে রাষ্ট্র ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিলো। রাষ্ট্রের রাজনীতিতে ধর্মের কোনো অবস্থান ছিলো না। কিন্তু ৭৫ পরবর্তী সময়ে জিয়া সরকার ক্ষমতায় এসে আবার সেই ধর্মকেই রাজনীতিতে ফিরিয়ে আনলেন। আর তার ফলেই একটি মূল্যবোধ সম্পন্ন, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে আমরা হারাতে বসলাম।’

শাহরিয়ার কবির
শাহরিয়ার কবির

তিনি আরো যোগ করেন, ‘ঐ সময়ে যে বিষবৃক্ষ জিয়া পুঁতেছিলেন সেটার মাশুল পুরো দেশ এখনো দিচ্ছে। তারপরেই রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করলো জামায়াত। তাদেরতো লক্ষ্যই ছিলো বাংলাদেশকে হিন্দুশূন্য করা এবং এদেশকে পাকিস্তানের মতো ধর্মভিত্তিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেটাই কিন্তু এখন হতে যাচ্ছে। হলে আর্টিজানের হামলা বা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা সেই পরিস্থিতিরই বহি:প্রকাশ। কোনো একটি স্বার্থ চরিতার্থ করতে এসব মানুষ ধর্মকে কাজে লাগাচ্ছে তার পর একজন দরিদ্র ও অশিক্ষিত মানুষকে বলির পাঁঠা বানিয়ে এসব অন্যায় সংঘটিত করছে।’

প্রায় একই রকম মন্তব্য করে নারী বিষয়ক ওয়েব পোর্টাল উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর বলেন, ‘বারবার এই ধরনের হামলা হওয়ার পেছনে যতগুলো কারণ রয়েছে ধর্মভিত্তিক রাজনীতি সেগুলোর মধ্যে অন্যতম একটি কারণ। ৭২ এর সংবিধানের ফলে দেশের পরিস্থিতি কেমন হতো সেই অবস্থা আমরা দেখতে পাইনি। কিন্তু ৭৫ এর পরে গিয়ে ধর্মকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। আর বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যতগুলো রাজনৈতিক দলই আসছে সবাই ধর্মকে কেন্দ্র করেই রাজনীতি করছে। ফলে সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষের দ্বারা সংখ্যালঘু ধর্মের মানুষরা নির্যাতিত হলেও রাজনীতি কখনো সেই সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ

সুপ্রীতি ধর
সুপ্রীতি ধর

ব্যক্তিদের বিপক্ষে যাচ্ছে না। কারণ তাতে ভোট হারানোর সম্ভাবনা থাকে। কিন্তু রাষ্ট্রের আবার ধর্ম কি? রাষ্ট্রতো প্রতিটা ধর্মের মানুষের জন্যই। তবে এখন শুধু ভিন্ন ধর্মের হলেই তাকে সংখ্যালঘু বলা হয়না, ভিন্ন মতের হলেও সে সংখ্যালঘু। সমস্ত ধর্ম-বর্ণ-জাতি মিলেই তো বাঙালি। সেখানে ধর্ম যদি বাঙালিয়ানাকে গ্রাস করে ফেলে তাহলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে।’

এ সমস্যার সমাধানে দুজনেরই মত ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার দিকে। সেজন্য শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে। তা না হলে এসব সন্ত্রাসবাদ ও হত্যাকাণ্ড চলতেই থাকবে।

সুপ্রীতি ধর মনে করেন, দেশে ধর্মভিত্তিক রাজনীতি যেমন নিষিদ্ধ করতে হবে। তেমনই মানসিকতা তৈরি করতে হবে দেশের সংবিধান পালনের দিকে। এদেশে সবধর্মের মানুষের অধিকার সমান। দেশের আইনও সবার জন্য সমান। আমার পড়শী যখন ঘর পুড়িয়ে দেওয়ায় রাস্তায় বাস করছেন তখনও আমি কোনো কথা বলছিনা। কেন এই বিদ্বেষ? দেশে তাহলে এখন কোন তন্ত্র চলছে। এটা তো গণতন্ত্র নয়, তাহলে কি ধর্মতান্ত্রিক রাজনীতিই এটা।

Tags: ব্রাহ্মণবাড়িয়ায় হামলা
Previous Post

বাংলাদেশের মহান বন্ধু ইয়াসির আরাফাতের মৃত্যুর এক যুগ

Next Post

আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে হামলায় নিহত ২

Next Post

আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে হামলায় নিহত ২

শীতল বাতাসে লোকগানে মেতে ওঠে হাজারো মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT