ধর্মকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি।
তৃণমূল নেতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন ওই আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।









