চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধন্যবাদ তৌকীর আহমেদ, জয় হোক বাংলা চলচ্চিত্রের’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2019
in তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদের পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’।  মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ভাষা আন্দোলন নিয়ে পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি।

ছবিটি নিয়ে দর্শকরা যেমন নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, তেমনি তারকারাও ছবিটি দেখে এসে প্রশংসা করছেন নির্মাতা তৌকীর আহমেদের। সম্প্রতি ‘ফাগুন হাওয়ায়’ দেখে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী জিনাত হাকিম। চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে জিনাত হাকিমের অনুভূতি হুবুহু তুলে ধরা হলো:

‘ফাগুন হাওয়ায়’ একটি চলচ্চিত্র শুধু নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বিষয়ের অসাধারণ উপস্থাপনা। তৌকির আহমেদের পরিচালনা এর আগেও প্রমাণিত। তার পরিচালিত ৬ষ্ঠ চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। কঠিন প্রসঙ্গের সাবলীল পরিবেশনা এই ছবিটি। গল্পের শুরুটা দেখলেই কেউ মনোযোগ ফেরাতে পারবে না। শেষ না দেখে কেউ উঠবেও না। জটিল বিষয়ের সরল নিবেদন।

সংলাপ, চিত্রায়ন-দৃশ্যায়ন, ঘটনা বিবৃতি, বিধৃতি আর বিস্তার এর অপূর্ব সমন্বয়। শিল্পীদের দিয়ে দক্ষতার সাথে অভিনয় করিয়ে নেয়ার যে কাজ একজন পরিচালকের তাতে পরিচালক শতভাগ সফল।

যশপাল শর্মা, সিয়াম, তিশা- ছবির প্রাণ। কেন্দ্রীয় চরিত্র যদিও কিন্তু পাশাপাশি ছোট – বড় সবগুলো চরিত্র গুরুত্ব সহকারে উপস্থাপন বিশেষ মাত্রা এনে দিয়েছে গল্প বিন্যাসে। আবহ সংগীতের আবহও এক অদ্ভুত সুন্দর মূর্ছনা এনে দিয়েছে।

সময়কে ধারণ করতে ও ছবির গল্পের মেজাজ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ বিষয় ‘সেট লোকেশন’। পুরো ছবিতে যা ছিল এক কথায় চমৎকার! যেখানে যেমন প্রয়োজন সেখানে ঠিক তেমন। গল্পটাকে ভীষণভাবে বিশ্বাস যোগ্য করেছে সেট নির্বাচন। মুগ্ধ হয়ে যাবার মত লোকেশন আর অনুষঙ্গ যাকে আমরা বলে থাকি ‘প্রপস’। প্রতিটি ধাপে উল্লেখ করার মত বিষয় দৃশ্যমান।

বেদনার আর সংগ্রামের গল্প হলেও ‘ফাগুণ হাওয়ায়’ যেন সাধারণ কিছু মানুষের সাধারণ জীবনের প্রেম আর যুদ্ধের গল্প যা একটি বিন্দুতে মিলে কোটি মানুষের হৃদয়ের অভিন্ন একটি চাওয়াকে প্রতনিধিত্ব করেছে।

একদিকে একটি থানায় আগত পাকিস্তানী অফিসার ইন চার্জ এর ক্ষমতা- দাম্ভিকতা- রুঢ়তা আর অন্যদিকে একটি ময়না পাখী’র কণ্ঠে বজ্র কঠিণ উচ্চারণে বাংলায় কথা বলা ‘বউ কথা কও’ প্রতি মুহূর্তে শরীরে শিহরণ খেলে যাবার মত!

টিটু রহমান এর ‘বউ কথা কও’ গল্পের নির্যাস থেকে গুণী ও অভিজ্ঞ পরিচালক তৌকীর আহমেদ এর হৃদয় ছুঁয়ে যাওয়া সংলাপ, চিত্রনাট্য রচনা ও নির্মাণে চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ দেখবার পর আমার মত অনেকেরই অনুভূতি- হলে যেয়ে সকলের দেখা উচিত ছবিটি।

নিঃসন্দেহে অনেক বেশী পরিশ্রমের একটি নির্মাণ এই ছবি। আমাদের চলচ্চিত্র সঠিক মানুষটির মেধা আর প্রজ্ঞায় কী রুপ পেতে পারে তা দেখে অনুধাবন করতে দেখুন ‘ফাগুন হাওয়ায়’।

ধন্যবাদ পরিচালক তৌকির আহমেদ। তোমার মত মেধাবীর হাত ধরে বাংলা চলচ্চিত্র আবারও তার ঐতিহ্য ফিরিয়ে আনবে এটাই প্রত্যাশা। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্মকে ভাষা আন্দোলনের মত একটি সিনেমা ভাষার মাসে আমাদের দর্শকদের উপহার দেয়ার জন্য। জয় হোক বাংলা চলচ্চিত্রের।

Tags: জিনাত হাকিমতিশাতৌকীর আহমেদফাগুন হাওয়ায়বিপাশাযশপাললিড বিনোদনসিয়াম
Previous Post

‘ভবিষ্যতের ভূত’ উধাও, তারকাদের প্রতিবাদ

Next Post

জবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

Next Post

জবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

হবিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৪ জন কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT