চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক শতাংশ ধনীর কাছে ৭৩ শতাংশ মানুষের সম্পদ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 22, জানুয়ারি 2018
in অর্থনীতি, আন্তর্জাতিক
A A

ভারতের সবচেয়ে ধনী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। অথচ সেই এক শতাংশের দখলেই রয়েছে দেশটির গত এক বছরে অর্জিত সম্পদের ৭৩ ভাগ!

আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক গবেষণা সংস্থা অক্সফাম পরিচালিত এক জরিপে ভারতে বাড়তে থাকা আয় বৈষম্যের এমনই এক চিত্র ফুটে উঠেছে।

জরিপে পাওয়া তথ্য থেকে অক্সফাম জানিয়েছে, ভারতের প্রায় ৬৭ কোটি দরিদ্রতম জনগোষ্ঠীর সম্পদ গত বছর বেড়েছে মাত্র এক শতাংশ।

বার্ষিক অক্সফাম জরিপে দেখা যায়, ধনী-গরিবের সম্পদ ও আয়ের এই বৈষম্য গত এক বছরে দেশ হিসেবে ভারতে প্রকট হলেও বিশ্বজুড়ে সার্বিকভাবে অবস্থা আরও খারাপ। বিশ্বে গত বছর অর্জিত মোট সম্পদের ৮২ শতাংশই চলে গেছে সম্পদশালী এক শতাংশের হাতে। সেখানে পৃথিবীর দরিদ্রতম ৩৭০ কোটি মানুষের বার্ষিক সম্পদে কোনো উন্নতিই হয়নি।

ধনী-গরিব বৈষম্য-আয় বৈষম্য-ভারত-অক্সফাম

প্রতি বছরই অক্সফাম পৃথিবীব্যাপী অর্থনৈতিক অবস্থা, আয়-ব্যয় এবং ধনী-দরিদ্র সম্পর্ক নিয়ে বিস্তারিত জরিপ চালায়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় এই জরিপের ফলাফল গুরুত্বের সঙ্গে আলোচনাও করা হয়।

এবারের জরিপের প্রতিবেদন ও তার আলোচনায় গত বছরের আর এ বছরের জরিপের ফলাফলের তুলনা করে দেখা যায়, গত বার ভারতের সবচেয়ে ধনী এক শতাংশ জনগোষ্ঠীর কাছে রয়েছে ৫৮ শতাংশ সম্পদ। এই হিসেবে ৫০ শতাংশ নিয়ে নিচের অবস্থানে ছিল ২০১৬ সালের বৈশ্বিক পরিস্থিতি।

তুলনায় আরও দেখা গেছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সাল শেষে ভারতের সবচেয়ে ধনী এক শতাংশের সম্পদ বেড়েছে প্রায় ২১ লাখ কোটি রুপি, যা ২০১৭-১৮ অর্থবছরে ভারতের কেন্দ্রীয় সরকারের মোট বাজেটের প্রায় সমান।

Tags: অক্সফামভারত
Previous Post

পেসারদের এত পরিশ্রম করতে দেখেননি তামিম

Next Post

চেয়ারে বসে প্রণব মুখার্জি দায় এড়াতে পারেন না

Next Post
pronob-mukharji-at-bangladesh

চেয়ারে বসে প্রণব মুখার্জি দায় এড়াতে পারেন না

দিঘীর পেছনে পরিচালক-প্রযোজকদের লাইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT