চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দয়া করে ভুল তথ্য ছড়াবেন না: জাকারবার্গ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

জনকল্যাণমূলক কাজে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার কাজে লাগানোর পরিকল্পনা ঘোষণার পর তা নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছেন সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সীমিত দায়গ্রস্ত কোম্পানি হিসেবে কল্যাণমূলক এই প্রচেষ্টার বাস্তবায়নে কোনো ট্যাক্স সুবিধা নেয়া হবে না জানিয়ে জাকারবার্গ তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, দয়া করে ভুল তথ্য ছড়াবেন না।

‘আমাদের শেয়ার এলএলসি’এর মাধ্যমে বিক্রি হলে অন্য সবার মতোই আমরা অর্জিত মুনাফার উপর ট্যাক্স প্রদান করবো’ বলে পোস্টটিতে উল্লেখ করে বৃহস্পতিবার স্ত্রী প্রিসিলা চ্যানের সাথে ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’এর মাধ্যমে কি ধরণের কল্যাণমূলক প্রচেষ্টায় সমর্থন দেয়া হবে সে বিষয়েও ধারণা দেন জাকারবার্গ।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা এবং রোগের মতো ক্ষেত্রগুলোতে নজর দেয়া হবে জানিয়ে এমন কিছু জনকল্যাণমূলক কাজে ইতিমধ্যে সহায়তা প্রদানের কথাও জানান তিনি। সাম্প্রতিক সময়ে শিক্ষার সুযোগ বিস্তারে ক্লাসরুমে ইন্টারনেট সংযোগ প্রদানে এডুকেশনসুপারহাইওয়ে’তে এবং সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে একটি নতুন একিউট কেয়ার ও ট্রমা সেন্টার’এ সর্বমোট ২০ মিলিয়ন ইউএস ডলার অনুদানের বিষয়টি উল্লেখ করা হয়। এই হাসপাতালটিতে প্রিসিলা শিশুরোগ চিকিৎসক হিসেবে কর্মরত।

মঙ্গলবার চ্যান ও জাকারবার্গ ফেসবুকে তাদের শেয়ারের ৯৯ শতাংশ, যার মূল্যমান ৪৫ বিলিয়ন ইউএস ডলার জনকল্যাণমূলক প্রকল্প তাদের জীবদ্দশাতেই কাজে লাগানোর কথা বলেছিলেন। ইনিশিয়েটিভ’এর এই বিনিয়োগের জন্য ‘জিরো ট্যাক্স’ সুবিধা পাবেন বলে একজনের মন্তব্যের প্রেক্ষিতে তা অস্বীকার করেন জাকারবার্গ।

Tags: ফেসবুকমার্ক জাকারবার্গ
Previous Post

রণবীরের যে বিষয়টি পছন্দ করেন না দীপিকা

Next Post

এবার আইএসের বিরুদ্ধে নামছে জার্মানি

Next Post

এবার আইএসের বিরুদ্ধে নামছে জার্মানি

দাউদ ইব্রাহীমের সহযোগী বিপুল জাল মুদ্রাসহ আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT