চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত সময়ের মধ্যে সাহেদের মামলার চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 19, জুলাই 2020
in বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী সাহেদের মামলার চার্জশিটের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে নতুন মামলাগুলোর চার্জশিট দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে। একইসঙ্গে পুরানো মামলাও নতুন করে খতিয়ে দেখবে পুলিশ।

রোববার দুপুরে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিনি বলেন, ‘সাহেদের ঘটনায় আমাদের পুলিশের যা কর্তব্য তা করেছে, এখনও চলমান রয়েছে। খুব শিগগিরই আমরা তার নামে চার্জশিট দাখিল করবো। কিছু মামলায় তার জামিন নেয়া ছিল। সবগুলোকে এখন এক করে আমরা দেখবো।’

‘একইসঙ্গে তিনি এত মামলা নিয়ে কীভাবে ঘুরে বেরিয়েছেন তারও তদন্ত চলছে। সাহেদকে এসব মামলায় অবশ্যই শাস্তি পেতে হবে। কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘করোনা টেস্টের নামে সাহেদ জঘন্য অপরাধ করেছেন। তার জন্য দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। এ কারণে সরকার তদন্ত করে তাকে ধরেছে। তার প্রতারণার সব জাল ছিন্ন করা হয়েছে।’

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরদিন ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

Tags: মো. সাহেদসাহেদস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ০৪ হাজার ৫২৫, মৃত ২৬১৮

Next Post

মৃত্যুদণ্ড থেকে খালাস চাইলেন জামায়াত নেতা আজহারুল

Next Post
জামায়াত নেতা আজহারুলের মুক্তির জন্য সমর্থকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুদণ্ড থেকে খালাস চাইলেন জামায়াত নেতা আজহারুল

ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT