চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত উইকেট হারিয়ে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজুমল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রাখলেন অনেকটা সময় ধরে। তার মতো কেউ আর ধরতে পারলেন না হাল। বাংলাদেশও পারল না বড় ব্যবধানে হার এড়াতে। চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় উইকেটহীন ছিল বাংলাদেশ। মিলেছিল লড়াইয়ের আভাসও। পরের ঘণ্টাতে ৬ উইকেট হারিয়ে গুটিয়ে গেল আড়াইশর আগে। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ।

ভারত: ৩৭৬ ও ২৮৭ (ইনিংস ঘোষণা), বাংলাদেশ: ১৪৯ ও ২৩৪

টেস্টের তৃতীয় দিনে শনিবার শুভমন গিল ও রিশভ পান্টের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসের ২২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫। আগেরদিন শেষ করে তারা ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে। সেখান থেকে রোববার আর ৭৬ রান যোগ করেই গুটিয়ে যায় সফরকারীরা।

৮২ রান করেন শান্ত। ১২৭ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছয়ের মার।

পঞ্চম উইকেট জুটিতে শান্ত ও সাকিব আল হাসানের লড়াইয়ে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু পানি পানের বিরতির পর ছন্দ হারান সাকিব। রবীচন্দ্রন অশ্বিনকে দিয়ে আসেন নিজের মূল্যবান উইকেট। ভাঙে ৪৮ রানের জুটি। পরে ১ রান করে ফিরে যান লিটন দাসও।

সাকিব করেন ২৫ রান। দলীয় দুইশর আগে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ২০৫ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন লিটন। শেষে দ্রুত উইকেট হারিয়ে গুটিয়ে যায় ২৩৪ রানে। অশ্বিন ৬টি ও জাদেজা ৩ উইকেট নেন। বিপদের সময় ব্যাট হাতেও হাল ধরেছিলেন তারা।

Tags: চেন্নাই টেস্টবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
Previous Post

কানাডায় ‘নলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি’ শীর্ষক সেমিনার

Next Post

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার মধ্যে কারফিউ জারি

Next Post
নিরাপত্তা বাহিনী ও ভোটাররা নির্বাচন কেন্দ্রের বাইরে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার মধ্যে কারফিউ জারি

Fresh fish displayed in a woven basket at a market in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ইলিশ রপ্তানির প্রতিবাদে লিগ্যাল নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT