চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 পূর্বাহ্ন 06, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে অ্যাশলে নার্সের বোলিংয়ের সামনে বোতলবন্দী ছিলেন বাংলাদেশের ওপেনাররা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে সেই নার্সের ওভার থেকেই চার-ছক্কার ‘ঝড়’ শুরু করেন লিটন দাস ও তামিম ইকবাল। অফস্পিনারের প্রথম ওভার থেকেই তোলেন ১৭ রান।

ফ্লোরিডার লডারহিলে তামিম-লিটনের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৩.৪ ওভারে বাংলাদেশ তুলে নেয় ৫০ রান। টি-টুয়েন্টিতে এটিই বাংলাদেশের দ্রুততম দলীয় ফিফটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রান।

টি-টুয়েন্টিতে নিজের প্রথম ফিফটির দেখা পেয়েছেন লিটন। মাত্র ২৪ বল খেলে ৫ চার ও ৩ ছয়ের সাহাজ্যে মাইলফলকে পৌঁছান এ ডানহাতি ওপেনার।

তামিম ১৩ বলে ২১ রান করে সাজঘরে ফিরেছেন ব্র্যাথয়েটের বলে ক্যাচ দিয়ে। এ বাঁহাতি ওপেনার আউট হওয়ার পরের ওভারেই কিমো পলের স্লোয়ারে বাউন্ডারি সীমানা ক্যাচ দেন তিনে নামা সৌম্য সরকার।  ৪ বল খেলে ৫ রান করেন এ বাঁহাতি। 

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই খেলতে নামে সাকিব আল হাসানের দল।

উইন্ডিজ একাদশে এসেছে একটি পরিবর্তন। এভিন লুইসের জায়গায় খেলছেন চ্যাডউইক ওয়ালটন।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ১২ রানে জিতে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

বোলারদের হাতে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ

Next Post

বোলারদের হাতে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ

মন্ত্রিসভায় উঠছে ‘সড়ক পরিবহন আইন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT