চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শাসনদণ্ডের কঠোর প্রয়োগ করতে হবে: ইনু

আনিসুজ্জামান ডাবলু by আনিসুজ্জামান ডাবলু
4:07 অপরাহ্ন 07, মে 2022
in কুষ্টিয়া, জনপদ
A A
শাসনদণ্ডের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আলোচনা করছেন ইনু. Channel i News - চ্যানেল আই নিউজ

জাসদ সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেছেন: দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনগণকে খুব যন্ত্রণা দিচ্ছে। সকালে একদাম বিকেলে একদাম। এটা দুর্নীতিবাজ সিন্ডিকেটের কারসাজি।

তিনি আরও বলেন: শুধু কথা বলে এই সিন্ডিকেট ভাঙ্গা যাবে না। এদের দমন করতে হলে শুধু কথায় চিড়ে ভিজবেনা। এক্ষেত্রে শাসনদণ্ডের কঠোর প্রয়োগ করতে হবে।

শনিবার সকালে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি এ সময় আরও বলেন, বিএনপির অধিকাংশ শীর্ষ নেতা, এমনি তারেক জিয়া পর্যন্ত আগুন সন্ত্রাস, জঙ্গী সন্ত্রাস ও মানুষ হত্যার সঙ্গে জড়িত। এই অপরাধীদের দমন মানে বিএনপি দমন করা নয়, এই অপরাধীদের দমন মানে রাজনীতি দমন নয়। ইনু অপরাধীদের পক্ষে ওকালতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, উপজেলা জাসদের সভাপতি আহম্মেদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: জাসদদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিহাসানুল হক ইনু
Previous Post

ঈদের ছুটির আমেজে মঞ্চে ‘পুলসিরাত’

Next Post

রোববার চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রাম যাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

চন্দ্রাবতী কথা সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার সকালে ‘চন্দ্রাবতী কথা’র টিভি প্রিমিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT