চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য ফ্লাইং শিখ’ মিলখা সিং মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 19, জুন 2021
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
মিলখা সিং এর শেষ বিদায়, শোক প্রকাশ করছেন অনুগামীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক স্প্রিন্টার মিলখা সিং মারা গেছেন। চণ্ডীগড়ে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য ফ্লাইং শিখ’ খ্যাত দেশটির কিংবদন্তি অ্যাথলেট। সপ্তাহের শুরুতে স্ত্রী নির্মল কৌরকে হারিয়েছেন তিনি।

করোনাভাইরাস পরবর্তী জটিলতায় মিলখাকে চলে যেতে হল। মে মাসের ২০ তারিখে তার দেহে মরণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নেগেটিভ হয়ে উঠলে মাসের ৩০ তারিখে মোহালির হাসপাতাল থেকে ছাড়া পান।

বাড়ি ফিরে মিলখার শারীরিক জটিলতা বাড়তে থাকে। অক্সিজেন লেভেল কমতে থাকে। ৩ জুন তাকে ফের হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবারের টেস্টেও নেগেটিভ এসেছিলেন। কিন্তু এবার আর সুস্থ হয়ে ফিরতে পারলেন না। শুক্রবার রাতে মারা যান। এই সপ্তাহের শুরুতে স্ত্রী নির্মল কৌরকে হারিয়েছেন করোনার কাছেই।মিলখা সিং এর ছবি, দ্য ফ্লাইং শিখের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মিলখা। ১৯৬০ অলিম্পিকে নেমেছিলেন, ৪০০ মিটার স্প্রিন্টে হয়েছিলেন চতুর্থ। এশিয়ান গেমসেও একাধিক সোনা আছে তার নামের পাশে। মোট তিনবার অলিম্পিকে নেমেছেন।

মিলখার জন্ম পাকিস্তানের গোবিন্দপুরায়। তিনি প্রথম ভারতীয় অ্যাথলেট, যিনি কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। ১৯৫৮ সালের সেই আসর বসেছিল কার্ডিফে। ২০১০ কমনওয়েলথে, দিল্লিতে কৃষ্ণা পোনিয়া সোনা জেতার আগ পর্যন্ত ৫০ বছরে তিনিই ছিলেন একমাত্র ভারতীয় দৌড়বিদ, যার গলায় ঝুলেছিল সোনার মেডেল।

এশিয়ান গেমসে মিলখার সোনা চারটি। ১৯৫৮ সালে ২০০ মিটার এবং ৪০০ মিটার দৌড়ে জিতেছেন। ১৯৬২ এশিয়ান গেমসে সোনার হাসি ছিল ৪০০ মিটার এবং ৪*৪০০ মিটার রিলেতে।

রোম অলিম্পিকে, ১৯৬০ আসরে মিলখার চতুর্থ হওয়া ছিল উজ্জ্বল স্প্রিন্টিং ক্যারিয়ারের আলোচিত-প্রাপ্তিময় ঘটনা। তিনি তিন কন্যা ও এক পুত্রের জনক। ছেলে জেভ মিলখা গলফে ১৪বারের আন্তর্জাতিক ট্রফিজয়ী, এবং বাবার মতোই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।

মিলখাকে নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ভাগ মিলখা ভাগ’ নামের সুপারহিট সিনেমা। নাম ভূমিকায় অভিনয় করেছেন গায়ক-পরিচালক-প্রযোজক-অভিনেতা ফারহান আখতার।

Tags: ভারতমিলখা সিংলিড স্পোর্টস
Previous Post

অং সান সু চি’র মুক্তির আহ্বান জাতিসংঘের

Next Post

সুপার লিগের শুরুর ম্যাচে বৃষ্টির হানা

Next Post
বৃষ্টির কারণে মাঠে পানি জমে গেছে, খেলোয়াড়রা পানি সরানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার লিগের শুরুর ম্যাচে বৃষ্টির হানা

দুই পুরুষের ছবি, একজনের মাথা খালি, অন্যজনের চুল রয়েছে, তারা একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পল ওয়াকারকে স্মরণ করলেন ভিন ডিজেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT