চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য অ্যাঙ্গার’ দিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসবের ২০তম আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 15, জানুয়ারি 2022
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী প্রেমের দৃশ্যে আবদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে শনিবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে শুরু হতে যাচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের অফিশিয়াল পোস্টারে জায়গা করে নিয়েছে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ তথ্যচিত্রের স্থিরচিত্র।

৭০টি দেশের ২২৫টি সিনেমা দেখানো হবে এবারের উৎসবে। এর মধ্যে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ২১টি, রেট্রোস্পেকটিভে ৫টি, ট্রিবিউটে ২টি, বাংলাদেশ প্যানোরমাতে ৯টি, ওয়াইড অ্যাঙ্গেলে ৬টি, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে ৪৭টি, উইমেন ফিল্মমেকারস সেকশনে ২৭টি, স্পিরিচুয়াল সেকশনে ২৯টি, চিলড্রেন ফিল্ম সেশনে ১৮টি, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশনে ৬১টি সিনেমা দেখানো হবে।

সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে স্বাধীন ও সৃজনশীল নির্মাতাদের ছবিকে প্রাধান্য দিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে মারি ইভানোভার প্রথম ছবি ‘দ্য অ্যাঙ্গার’।

বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে আছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’ ইত্যাদি।

উৎসবের ভেন্যু হিসেবে এবারও আছে জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ, জাতীয় চিত্রশালা ও জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রঁসেজ।

শুধু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছবি দেখতে ৫০ টাকার টিকিট কাটতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ছবি দেখতে পারবেন।

Tags: অভিনয়উৎসবচয়নিকারেইনবো চলচ্চিত্র সংসদলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনসিনেমা
Previous Post

সুদূরপ্রসারী সাফল্যকে সামনে রেখে কৃষিতে তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ

Next Post

অর্জুনের পর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকা

Next Post
মালাইকা ও অর্জুনের ছবি, তারা হাসছে ও একে অপরকে জড়িয়ে ধরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্জুনের পর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকা

Fresh vegetables including tomatoes, cucumbers, carrots, and lettuce on a kitchen counter. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড মোকাবিলায় যেসব খাবার খাবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT